Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কোনও দেশের পতাকা পোড়ানো পছন্দ করি না', মন্তব্য দিলীপের, নিশানায় কি শুভেন্দু

'২৬-এর বদলে ২৬০টা মুন্ডু চাই'। পাকিস্তানের পতাকা পুড়িয়ে এমনই দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা। তবে দিলীপ ঘোষের স্পষ্ট কথা, তিনি এই ধরনের সংস্কৃতিতে তিনি বিশ্বাসী নন।

'কোনও দেশের পতাকা পোড়ানো পছন্দ করি না', মন্তব্য দিলীপের, নিশানায় কি শুভেন্দু

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 28 April 2025 21:49

দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবারের ঘটনা। পহেলগামের জঙ্গিহানার (Jammu Kashmir Pahalgam Attack) ঘটনার প্রতিবাদে বিধানসভার গেটের বাইরে পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয়, পাকিস্তান বিরোধী স্লোগান দিয়ে সে দেশের অবস্থা গাজার মতো করতে হবে বলে দাবিও তোলেন। তবে তাঁরই দলের সদস্য এই পতাকা পোড়ানোর বিষয়টি সমর্থন করেন না বলে স্পষ্ট জানিয়েছেন। তিনি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাহলে কি সরাসরি শুভেন্দুকেই নিশানা করলেন বর্ষীয়ান এই বিজেপি নেতা? 

'২৬-এর বদলে ২৬০টা মুন্ডু চাই'। পাকিস্তানের পতাকা পুড়িয়ে এমনই দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা। তবে দিলীপ ঘোষের স্পষ্ট কথা, তিনি এই ধরনের সংস্কৃতিতে তিনি বিশ্বাসী নন। সোমবার বর্ধমান শহরের জিটি রোডের লক্ষ্মীপুর মাঠের জোড়া মন্দিরের কাছে একটি ‘চায়ে পে চর্চা’য় যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানেই এই পতাকা পোড়ানোর ইস্যুতে তিনি বলেন, 'কোনও দেশের পতাকা পোড়ানো উচিত নয়। আমি এটা একদমই পছন্দ করি না।'

দিলীপের এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তিনি আদতে শুভেন্দুর কাজের বিরোধিতা করলেন কিনা। রাজনৈতিক বিশ্লেষকদের অধিকাংশ তেমনটাই মনে করছেন। কারণ, ওই পতাকা পোড়ানোর সময় আরও বিজেপি নেতা উপস্থিত থাকলেও নেতৃত্বে ছিলেন শুভেন্দুই। আর তিনিই রাজ্যের বিরোধী দলনেতা। তাই হয়তো দিলীপ বলতে চেয়েছেন, এমন মাপের এক নেতার এই ধরনের কাজ করা শোভা পায় না। 

সোমবার সকালেই কলকাতার ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খোঁচা দিয়েছিলেন দিলীপ। বলেছিলেন, ''ওরা অনেক সময়েই ফালতু কথা বলে। তারপর মার খেয়ে বাড়ি চলে যায়। আদৌ পরমাণু অস্ত্র আছে না ওটা পচে গেছে, তা কেউই জানে না। আর ভারতকে পরমাণু বোমা দেখাবেন না। তাহলে হামলার পরদিন থেকে পাকিস্তান বলে কোনও দেশ পৃথিবীর ইতিহাস বা ভূগোলে থাকবে না।'' 

পহেলগাম হামলার পর থেকেই কাশ্মীরের একাধিক স্থানীয় জঙ্গির বাড়ি ভাঙা হয়েছে। সে নিয়ে দিলীপের মন্তব্য, যারা দেশের খেয়ে দেশেরই ক্ষতি করবে, তাদের তো এখানে থাকারই কথা নয়। মোদী সরকারের ওপর মানুষের ভরসা রয়েছে। যে ঘটনা ঘটেছে তার বদলা হবেই।   

কংগ্রেসকেও এই ইস্যুতে নিশানা করতে ছাড়েননি রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি। বলেন, মোদী সরকার যে কাজ শুরু করেছে তা ৪০ বছর আগে থেকে শুরু করলে এত জঙ্গি হামলা হয় না দেশে। দিলীপের কথায়, ''কংগ্রেস তো প্রতিঘাত করেনি কখনও, প্রেমপত্র লিখত! তাই আজ যারা বলছেন বদলার কথা তাঁরা জানেন, পারলে মোদীই পারবেন। সেই আস্থা থেকেই দাবি জানাচ্ছেন। আর মোদী প্রথম রাউন্ডেই দেখিয়ে দিয়েছেন তিনি কী করতে পারেন।'' 


```