Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'চারটে বিয়ে, ১৪টা গার্লফ্রেন্ড, তারা ক্যারেক্টর সার্টিফিকেট দিচ্ছে'! কটাক্ষের জবাবে দিলীপ

দিলীপ এও বলেন, "আমার রক্তের ঠিক আছে। কারণ, আমি অন্যদের মতো এই দল ওই দল বদলে আসিনি!"

'চারটে বিয়ে, ১৪টা গার্লফ্রেন্ড, তারা ক্যারেক্টর সার্টিফিকেট দিচ্ছে'! কটাক্ষের জবাবে দিলীপ

দিলীপ ঘোষ।

শেষ আপডেট: 1 May 2025 12:40

দ্য ওয়াল ব্যুরো: বুধবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সমাবেশে না গিয়ে কাঁথির ওপর দিয়েই সোজা দিঘাতে গিয়ে জগন্নাথ মন্দির পরিদর্শন (Digha Jagannath Temple) করেছেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুধু মন্দির পরিদর্শনই নয়, স্ত্রীকে নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখাও করেছেন।

দিলীপের এহে কর্মকাণ্ড নিয়ে রাজ্যজুড়ে, বিশেষত বিজেপির অভ্যন্তরে আলোড়ন তৈরি হয়েছে। দিলীপের এই সফর দল অনুমোদন করে না, বলেও জানিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দল তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে কিনা, তা নিয়েও চর্চা শুরু হয়েছে কমীদের অভ্যন্তরে। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে দিঘার বিচ থেকে নাম না করে দলের নেতার দিকেই একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছেন ঘোষবাবু। 

দিঘায় তাঁর সস্ত্রীক সফর নিয়ে যাঁরা কটাক্ষ করেছিলেন, তাঁরও জবাব দিয়েছেন দিলীপ। এদিন তিনি বলেন, "অনেকে চরিত্রর কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্টাংশ খেয়ে বেঁচে রয়েছে, যারা চারটে বিয়ে করে ১৪টা গার্লফ্রেন্ড রাখে, তারা দিলীপ ঘোষের ক্যারেক্টর সার্টিফিকেট দিচ্ছে, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে! আহাম্মক, কোথাকারের!"

প্রসঙ্গত, দিঘার মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে বুধবার রাতে সোশ্যাল মাধ্যমে তীব্র কটাক্ষ করেছিলেন দলের বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি লেখেন, "ত্যাগী থেকে কীভাবে ভোগী হতে হয়, দিলীপবাবু তার আদর্শ নিদর্শন!"

ফলে তাঁকে নিশানা করেই দিলীপের এহেন প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে। দিলীপ এও বলেন, "যাঁরা আমার নামে খারাপ কথা বলছেন, তাঁরা রাস্তায় দাঁড়িয়ে বলুন না! মানুষ জানে দিলীপ ঘোষ, পর্দার আড়ালে গোপনে কথা বলে না, যা বলে ক্যামেরার সামনে বলে, চৌরাস্তার সামনে কথা বলে। তাতে যদি কারও কষ্ট হয়, তাহলে আমার কিছু করার নেই।"

দিলীপ এও বলেন, "আমার রক্তের ঠিক আছে। কারণ, আমি অন্যদের মতো এই দল ওই দল বদলে আসিনি!"

 বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এও বলেন, "দিলীপ ঘোষের মিশন ঠিক আছে। দিলীপ ঘোষ পাল্টাবে না, দিলীপ ঘোষের নীতি পাল্টাবে না। আমি বাংলায় পাল্টাতে এসেছি। যাঁরা পার্টির জন্য কখনও আত্মত্যাগ করেননি, তাঁরা বুঝবেন না দিলীপ ঘোষ কী, বিজেপি কী!" 


```