Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিলীপ ঘোষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান! বললেন, 'এটা আমি করে দেখিয়ে দেব'

ভোটের ২৪ ঘণ্টা আগেও ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টানলেন দিলীপ! তবে এবার আর কুকথা নয়!

দিলীপ ঘোষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান! বললেন, 'এটা আমি করে দেখিয়ে দেব'

মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ।

শেষ আপডেট: 12 May 2024 11:12

দ্য ওয়াল ব্যুরো: মার্চের শেষে নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে। পরে এজন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশও করেছিলেন দিলীপবাবু।

সোমবার চুতর্থ দফায় রাজ্যের বাকি সাত আসনের সঙ্গে ভোট হবে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও। শনিবারই শেষ হয়েছে প্রচার পর্ব। টানা দেড় মাসের প্রচারের ঝক্কি সামলে রবিবার সকালে খোশমেজাজেই ধরা দিলেন দিলীপ ঘোষ। 

কাকতালীয়ভাবে ভোটের ২৪ ঘণ্টা আগেও ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টানলেন দিলীপ! তবে এবার আর কুকথা নয়!

তৃণমূল নেত্রীর স্লোগান আউড়ে দিলীপ বললেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায় একটা কথা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সেভাবে আমিও বলছি, পার্টি যার যার, ভোটার দিলীপ ঘোষের! এটা আমি দেখিয়ে দেব।"

 শনিবারই দিলীপ দাবি করছিলেন, লক্ষাধিক ভোটে জিতবেন। এদিনও বলেন, "শুনে রাখুন, নির্বাচন জ্যোতিষী দিয়ে হয় না, পরিশ্রম দিয়ে হয়।" বোঝাতে চেয়েছেন, টানা দেড় মাস ধরে পরিশ্রমের ফসল তিনি ঘরে তুলবেনই।

বীরভূমে অনুব্রত মণ্ডলের বা়ড়িতে গেরুয়া ঝান্ডা ওড়ানো নিয়ে দিলীপের মন্তব্য, "বাড়ি দখল করে কী হবে? কারও বাড়ি দখল করব না, এবারে সব ভোট দখল করে নেব!"

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি জানিয়েছেন, কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় এজেন্সীর তদন্ত আরও গতি পাবে। দিলীপের কথায়, "শুধু কেজরিওয়াল কেন, এবার দুর্নীতির সাথে যুক্ত প্রত্যেকে জেলের ভেতর থাকবে।"


```