Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাবধান! কার কখন গুলি লেগে যাবে কেউ জানে না! কসবা কাণ্ডে বড় অভিযোগ দিলীপ ঘোষের

ঘটনাকে কেন্দ্র করে শহর কলকাতায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। শহরবাসীর মতে, 'কাউন্সিলরই নিরাপদ নন! সাধারণ মানুষের কী হবে?'

 সাবধান! কার কখন গুলি লেগে যাবে কেউ জানে না! কসবা কাণ্ডে বড় অভিযোগ দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ।

শেষ আপডেট: 16 November 2024 10:13

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে কসবায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ফিল্মি কায়দায় পায়ে হেঁটে একেবারে সামনে থেকে গুলি ছোড়ার চেষ্টা করে এক নাবালক। বন্দুক লক হয়ে যাওয়ায় গুলি বেরোয়নি। ঘটনাকে কেন্দ্র করে শহর কলকাতায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। শহরবাসীর মতে, 'কাউন্সিলরই নিরাপদ নন! সাধারণ মানুষের কী হবে?'

এমন পরিস্থিতি তৃণমূল এবং পুলিশকে একই বন্ধনীতে রেখে বড় প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সকালে দিলীপ বলেন, "পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। সবাইকে বলব সাবধানে থাকুন। কার কখন গুলি লেগে যাবে কেউ জানে না!"

দিলীপের অভিযোগ, "সমাজ বিরোধীরা সব তৃণমূলে মিশে গেছে। তাদের অনেকে এখন জন প্রতিনিধি। আর পুলিশের কাজ একটাই গরুর গাড়ি, বালির গাড়ি থেকে টাকা তুলে পার্টিকে দেওয়া। ফলে অপরাধীরা যা খুশি করে বেড়াচ্ছে।"

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন করার চেষ্টার পিছনে স্থানীয় কোনও যোগ থাকতে পারে। একই মত তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষেরও। তিনি বলেন, "আমরাও মনে হচ্ছে, পুরো ঘটনাটা হয়েছে রেকি করে। আমি যে সন্ধেয় একা রয়েছি, এলাকা থেকে নিশ্চয়ই এখবর গিয়েছিল। তারপরই ওরা এসেছিল।"

এ প্রসঙ্গ টেনেই দিলীপ বলেন, "এখন ভাগ বাটোয়ারা আর ব্যাপক দুর্নীতি নিয়েই তৃণমূলের গোলমাল। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে কসবা কাণ্ডেও সেটাই প্রমাণিত হবে।"


```