Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

রাস্তার উদ্বোধনে গিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ! বললেন, 'তোদের বাপকে জিজ্ঞেস কর'

গোটা ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে চরম উত্তেজনা ছড়িয়েছে খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে।

রাস্তার উদ্বোধনে গিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ! বললেন, 'তোদের বাপকে জিজ্ঞেস কর'

দিলীপ ঘোষ।

শেষ আপডেট: 21 March 2025 14:55

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার উদ্বোধনে গিয়ে মেজাজ হারালেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এলাকার একাধিক মহিলার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তে দেখা গেল তাঁকে। যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।

যদিও দিলীপ ঘোষের দাবি, তৃণমূল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে চরম উত্তেজনা ছড়িয়েছে খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে।

সাংসদ থাকাকালীন খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন বিজেপি নেতা দিলীপ। এদিন সেই রাস্তা উদ্বোধন করতে গিয়ে এলাকার কিছু মহিলার বিক্ষোভের মুখে পড়েন তিনি।

মহিলাদের একাংশ দিলীপকে ঘিরে জানতে চান, 'রাস্তা যখন খারাপ ছিল, তখন কেন আপনাকে দেখা যায়নি? এখন উদ্বোধন করতে চলে এসেছেন!' পাল্টা হিসেবে দিলীপ বলেন, "আমার সাংসদ কোটার টাকা রাস্তা হয়েছে। আমি আসব না কেন?"

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কথা কাটাকাটির মাঝেই মেজাজ হারান দিলীপ ঘোষ। এ সময়ই 'গলা টিপে দেব', 'তোর বাপকে জিজ্ঞেস কর' বলে মন্তব্য করে বসেন দিলীপ। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভরত মহিলাদের কথায়, "একজন জনপ্রতিনিধির মুখের কী ভাষা! বলছে, গলা টিপে দেব! তোর বাপকে জিজ্ঞেস কর!" যদিও দিলীপের দাবি তিনি খারাপ কিছু বলেননি। বরং তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তৃণমূলের লোকজন।

দিলীপের কথায়, "এরা সাধারণ কোনও মানুষ নন। এরা তৃণমূলের কাছ থেকে ৫০০ টাকার বিনিময়ে ঘেউ ঘেউ করতে চলে এসেছে। এদের কাজটাই হল সবকিছুতে বিশৃঙ্খলা তৈরি করা।" পাল্টা হিসেবে তৃণমূল শিবিরের বক্তব্য, "এটাই বিজেপির কালচার! ওরা এভাবেই মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে।"


```