Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'উনি মহিষাসুর', কীর্তির নিশানা হয়েই তৃণমূল প্রার্থীর 'জামা-কাপড় খুলতে' মন্দিরে দিলীপ

শনিবার মন্তেশ্বরে প্রচারে গিয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভার তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, দিলীপ ঘোষকে কলিযুগের মহিষাসুরের সঙ্গে তুলনা করেন।

'উনি মহিষাসুর', কীর্তির নিশানা হয়েই তৃণমূল প্রার্থীর 'জামা-কাপড় খুলতে' মন্দিরে দিলীপ

শেষ আপডেট: 30 March 2024 16:21

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পুরাণে বর্ণিত ’মহিষাসুরের’ সঙ্গে এবার বিজেপি প্রার্থী  দিলীপ ঘোষের তুলনা টানলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।

শনিবার মন্তেশ্বরে প্রচারে গিয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভার তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, দিলীপ ঘোষকে কলিযুগের মহিষাসুরের সঙ্গে তুলনা করেন। বলেন, "মমতা দিদির তৃণমূলের টিম ’ওই মহিষাসুরকে’ ভোটে হারিয়ে বধ করবে।" তৃণমূল প্রার্থীর এই মন্তব্য ভোটের সময় নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিল বলেই মনে করা হচ্ছে।

১৩ মে ভোট হবে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে। এই আসনে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। তাঁর বিপক্ষে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। এই দুই প্রার্থীর লড়াই ঘিরে এখন সরগরম বর্ধমান। তাঁরা প্রচারে নামতেই চরমে উঠেছে বাক্যবাণের তরজা।

গলসির কোলকোল গ্রামে শুক্রবার প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেছিলেন, দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তি যাঁর সমাজে কোনও জায়গা নেই। উনি মা দুর্গা ও মমতা দিদিকে অপমান করেন। মহিলাদের উনি অপমান করেন। দিলীপ ঘোষ ও আরএসএস মহিলাদের সম্মান করতে জানে না। তাঁদের সমাজে থাকারই অধিকার নেই। দিলীপবাবু ২ লক্ষ ৪০ হাজার ভোটে হারবে বলেও গলসি থেকে ঘোষণা করে দেন কীর্তি আজাদ। দিলীপ ঘোষকে মহিষাসুরের সঙ্গেও তুলনা করেন কীর্তি আজাদ। তিনি বলেন, "এমন মহিষাসুরকে বিজেপির লোক হাসপাতালে পাঠাক। না পাঠালে আমরা তৃণমূল কর্মীরা চাঁদা তুলে হাসপাতালে ওনার চিকিৎসা করাব।" 

এদিকে কীর্তি আজাদ যখন দিলীপ ঘোষকে ’মহিষাসুরের’ সঙ্গে তুলনা করে বসলেন তখন দিলীপ ঘোষই বা মুখে লাগাম টেনে রাখেন কী করে। শনিবার বর্ধমানের কামনাড়ার গৌর কালিবাড়ি মন্দিরে পুজো দিয়ে দিলীপ ঘোষ পুরোহিতের কাছে আর্শীবাদ চেয়ে বলেন,“মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারি। বহিরাগতরা যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়।” মন্দিরের পূজারী অবশ্য দিলীপ ঘোষকে তাঁর মনবাসনার কথা কালীমাকে জানানোর উপদেশ দিয়ে পাশ কাটান। 

দুর্গাপুরে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অসংসদীয় মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তার জন্য কমিশনের পাশাপাশি তাঁর দল বিজেপিও দিলীপ ঘোষকে শোকজ করে। শুক্রবারই দিলীপ ঘোষ কমিশনের কাছে তাঁর শোকজের জবাব দেন। কিন্তু তাতে কী। শনিবারই ফের স্বমহিমায় দেখা যায় দিলীপ ঘোষকে। 

রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "উনি (দিলীপ ঘোষ )খারাপ কথা বলে বাংলার মানুষকে অসম্মান করছেন।" যদিও বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "তৃণমূলে নেতারাই বাংলার নারীদের অসম্মান করে। সন্দেশখালি তার জলন্ত উদাহরণ। বর্ধমান-দুর্গাপুর লোকসভার মা দুর্গারূপী মহিলা ভোটরাও কে আসল মহিষাসুর তা চিনিয়ে দেবেন।"


```