Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্যাব কেলেঙ্কারি নিয়ে বড় অভিযোগ দিলীপের, 'গরিব বাড়ির ছেলেমেয়েদের লোভ দেখিয়েছিলেন'

ট্যাব কেলেঙ্কারি নিয়ে সরগরম রাজ্য। তদন্তে নেমে ইতিমধ্যে একাধিকজনকে গ্রেফতার করেছে পুলিশ। গঠন করা হয়েছে স্পেশ্য়াল ইনভেসটিগেশন টিমও।

ট্যাব কেলেঙ্কারি নিয়ে বড় অভিযোগ দিলীপের, 'গরিব বাড়ির ছেলেমেয়েদের লোভ দেখিয়েছিলেন'

দিলীপ ঘোষ।

শেষ আপডেট: 15 November 2024 15:19

দ্য ওয়াল ব্যুরো: ট্যাব কেলেঙ্কারি নিয়ে সরগরম রাজ্য। তদন্তে নেমে ইতিমধ্যে একাধিকজনকে গ্রেফতার করেছে পুলিশ। গঠন করা হয়েছে স্পেশ্য়াল ইনভেসটিগেশন টিমও। তবে বিজেপি নেতা দিলীপ ঘোষের অভিযোগ, শিক্ষা-সহ রাজ্যের অন্যান্য কেলেঙ্কারির মতো ট্যাব কেলেঙ্কারির নেপথ্যেও আছেন রাজ্যের বিভিন্ন তণমূল নেতা।

শুক্রবার আসানসোলের দলের সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিয়েছিলেনন দিলীপ। মুর্গাসোল মোড়ে সদস্য সংগ্রহ অভিযানের ফাঁকে ট্যাব কেলেঙ্কারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। 

দিলীপের অভিযোগ, "শিক্ষা-সহ রাজ্যের অন্যান্য কেলেঙ্কারির মতো ট্যাব কেলেঙ্কারির নেপথ্যেও রয়েছে তৃণমূল। গরিব বাড়ির ছেলেমেয়েদের ট্যাব কেনার সামর্থ্য নেই। তাই তাদের লোভ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ট্য়াব বিলির নাম করে সেই টাকা ঢুকে গেল তৃণমূল নেতাদের পকেটে! এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চমৎকার!"

আমফানের ঝরে ক্ষতিগ্রস্তদের টাকা বিলির নামে কেন্দ্রের ১ কোটি টাকা গায়েবের অভিযোগ এনে দিলীপ বলেন, "আমফানের মতো একই ঘটনা ঘটল ট্যাব বিলিতে। টাকা যে দেয় সেও জানতে পারে না, কে পায় সেও জানতে পারে না । মাঝখানে টাকা গায়েব হয়ে গেল!"

দিলীপের দাবি, সঠিকভাবে তদন্ত হলে আসল সত্য সামনে আসবে। তবে তৃণমূলের জমানায় রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করালে তা হওয়া সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

ট্যাব নিয়ে রাজ্যে প্রায় ২ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে একাধিকজন গ্রেফতার হয়েছে। মালদহ এবং উত্তর দিনাজপুর থেকেই গ্রেফতারির সংখ্যা বেশি। বিগত কিছুদিন ধরে বেশ কয়েকটি জেলায় ট্যাবের টাকা নিয়ে সমস্যা দেখা গেছিল। তবে বাদ গেল না কলকাতাও। শহরেরও অন্তত ৫০০-র বেশি পড়ুয়া ট্যাবের টাকা পায়নি বলে অভিযোগ। 

শহরের কমপক্ষে ৮০টি স্কুলের ৫০০ পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা দেখা দিয়েছে বলে সূত্রের খবর। কোনও ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বরে ভুল ধরা পড়েছে, আবার কোথাও অজানা কারণে টাকা ঢোকেনি ব্যাঙ্কে। এই সমস্যার জন্য কলকাতার বেশ কয়েকটি থানায় ইতিমধ্যে অভিযোগও দায়ের হয়েছে। 

রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয়। সেই জন্য পুজোর ছুটি পড়ার আগেই স্কুলের পক্ষ থেকে পোর্টালে আপলোড করা হয়। সর্বপ্রথম বর্ধমান শহরের সিএমএস হাইস্কুল থেকে ট্যাব নিয়ে অভিযোগ আসে। তারপরই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে ধীরে ধীরে।


```