Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কমরেডরা যে চা টা খায়, ওটাও তৃণমূলের পয়সায়! ওদের স্যালাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে তৃণমূল: দিলীপ

তাঁর কথায়, "সিপিআইএমের পার্টি অফিসের চাবি থাকে তৃণমূলের লোকের কাছে। এইভাবে সিপিএমকে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে! ফলে এই দল আর কতদিন থাকবে?"

কমরেডরা যে চা টা খায়, ওটাও তৃণমূলের পয়সায়! ওদের স্যালাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে তৃণমূল: দিলীপ

দিলীপ ঘোষ।

শেষ আপডেট: 21 April 2025 09:46

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ব্রিগেডের ময়দান থেকে মোদী-দিদিকে একবন্ধনীতে রেখে জোরাল আক্রমণ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Salim)। সোমবার সেই সিপিএমের বিরুদ্ধেই বড় অভিযোগ আনলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিলীপের অভিযোগ, "বাংলায় সিপিএমকে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে তৃণমূল!" এখানেই না থেমে দিলীপ ঘোষ এও বলেন, "আমরা যে লাল ঠাণ্ডা দেখতে পায়, সেটাও তৃণমূলের লোকরা লাগিয়ে দেয়! সিপিআইএম পার্টি অফিস চালানোর পয়সাও দেয় তৃণমূল! ওদের চা খাওয়ার পয়সাও তৃনমূলই দেয়।"

সোমবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে ব্রিগেড প্রসঙ্গে এ ভাবেই বামেদের বড় শরিককে আক্রমণ করেছেন দিলীপ। তাঁর কথায়, "সিপিআইএমের পার্টি অফিসের চাবি থাকে তৃণমূলের লোকের কাছে। এইভাবে সিপিএমকে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে! ফলে এই দল আর কতদিন থাকবে?"

সোমবারের ব্রিগেডে রাজ্যের সব সিপিএম কর্মীরা এসেছিলেন বলে দাবি করে বিদ্রুপের সুরে দিলীপ এও বলেন, "আমরা বাঙালিরা যেমন দুর্গাপুজোর পর সবাই মিলিত হই তেমনই ওরা প্রতি বছর ব্রিগেডে আসে। খাওয়া দাওয়া করে।"

আগামী ২০ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। এ প্রসঙ্গেও দিলীপের তীব্র শ্লেষ, "সিপিআইএম ধর্মঘট ডাকছে বা কী করছে, তাতে ভারতবর্ষের লোকের কী এসে যায়! ওরা কোথায় আছে? আসলে ওরা যে আছে, মানুষকে এটা বোঝানোর জন্য মাঝেমধ্যে এই ব্রিগেড করতে হয়, ধর্মঘট ডাকতে হয়!"

এ ব্যাপারে বামেদের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে। 

একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন দিলীপ। এদিন দুপুরে শালবনিতে জিন্দলদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ওই প্রসঙ্গে দিলীপ বলেন, "১৪ বছরে উনি কতগুলো শিলান্যাস করেছেন আর তার মধ্যে কতগুলো বাস্তবের মুখ দেখেছে, তার তালিকা প্রকাশ করুন। বছর বছর বিজনেস সামিট করেন, তাতে বাংলার আদৌ কোনও লাভ হচ্ছে কিনা, আদৌ কোনও বিনিয়োগ এসেছে কিনা, তার শ্বেতপত্র প্রকাশ করুন।" এ ব্যাপারে তৃণমূল কী প্রতিক্রিয়া দেয় বা শালবনি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন, তা নিয়েও কৌতূহলী অনেকে।


```