Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মমতার সম্পর্কে কু-বাক্য, বর্ধমানে দুঃখপ্রকাশ করলেন দিলীপ ঘোষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অসংসদীয় মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার প্রাতভ্রমণে বের হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

মমতার সম্পর্কে কু-বাক্য, বর্ধমানে দুঃখপ্রকাশ করলেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ-মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 March 2024 12:20

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অসংসদীয় মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার প্রাতঃভ্রমণে বের হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, "আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়। আমি যে ভনিতা করে, অন্যায় করে তা সামনে বলি। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয়া মুখ্যমন্ত্রী যার সাথে আমার ব্যক্তিগত ঝগড়া নেই। কোনও ক্লেশ নেই। ক্লেদ নেই। দুর্ভাবনাও নেই। উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার রেখেছেন তা মানুষকে বিভ্রান্ত করেছে। আমি তার প্রতিবাদ করেছি।"

তিনি বলেন, "আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহুলোকের আপত্তি আছে। আমার পার্টিও বলেছে। অন্যরাও বলেছে অসংসদীয়। যদি তাই হয়, আমি দু:খপ্রকাশ করছি। কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তাঁরই পার্টির এক নেতা, তাঁর পরিবারের লোক কাঁথিতে গিয়ে আমার বিধায়কদলের নেতার নামে, তাঁর বাবার নামে খারাপ খারাপ শব্দ বলবে। কেন আমার দলের নেতার কী মানসম্মান নেই? তাঁর বাবা একজন প্রবীণ নেতা। তার একটা সম্মান আছে। সে ব্যাপারে তৃণমূল থেকে কেউ কিছু বলে না তো! এই ধরণের কথা কারা শুরু করেছে? রোজ বাপ বাপান্ত করা হচ্ছে। শুভেন্দু অধিকারী পুরুষ বলে, তাঁর সম্মান নেই? কথায় কথায় মহিলা কার্ড ব্যবহার করা হবে। আমি তার প্রতিবাদ করেছিলাম।"

ভোটের মরশুমে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়ে বিজেপি। তড়িঘড়ি দিলীপ ঘোষকে দিল্লি থেকে শোকজ নোটিস পাঠানো হয়। ওই শো-কজ নোটিসে স্বাক্ষর রয়েছে বিজেপির মহাসচিব অরুণ সিংহের। সংশ্লিষ্ট নোটিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষের উদ্দেশে বলা হয়েছে, “আপনার আজকের বক্তব্য অশোভনীয় এবং অসংসদীয়। ভারতীয় জনতা পার্টির নীতির পরিপন্থীও। দল এই বক্তব্যের নিন্দা করছে।" দ্রুত দিলীপ ঘোষকে তাঁর আচরণের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

এ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, "অসংসদীয় বাক্য বলায় দল অফিসিয়াল চিঠি করেছে, তার অফিসিয়াল উত্তর আমি দেব।"বুধবার বর্ধমানের টাউন হলের মাঠে বেশ কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তারপর তিনি চায়ে পে চর্চায় অংশ নেন। এই বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাসের প্রতিক্রিয়া, "তিনি যদি দুঃখ প্রকাশ করেন তা ভাল। দেরিতে হলেও বাংলার মেয়েদের সম্মান সম্পর্কে তিনি সচেতন হয়েছেন।"


```