Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ে বাড়ির বাজার করতেও তো কলকাতায় আসতে হয়! ইউনুসকে কড়া বার্তা দিলীপের

বাংলাদেশ ইস্যুতে আগেই সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবিলম্বে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ না হলে সোমবার থেকে সীমান্ত অবরোধের ডাক দিয়েছেন।

 বিয়ে বাড়ির বাজার করতেও তো কলকাতায় আসতে হয়! ইউনুসকে কড়া বার্তা দিলীপের

দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মহম্মদ ইউনুস।

শেষ আপডেট: 30 November 2024 12:03

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ ইস্যুতে আগেই সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবিলম্বে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ না হলে সোমবার থেকে সীমান্ত অবরোধের ডাক দিয়েছেন। এবার সেই একই সুরে বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শনিবার সকালে দিলীপ বলেন, "আমরা চাল, ডাল পাঠানো বন্ধ করে দিলে তো খেতে পাবে না। চিকিৎসা থেকে শুরু করে বিয়েবাড়ির বাজার, সবকিছুর জন্যই তো কলকাতাতে আসতে হয়। অবিলম্বে যদি সে দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ না হয়, তাহলে এবার সীমান্ত অবরোধ করে সব আটকে দেব। তখন দেখব, কত দম্ভ!"

দিলীপ এও বলেন, "এটা দুটো দেশের বিষয়। ভারত সরকার কী পলিসি নেবে, সেটা তাঁদের বিষয়। তবে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমরা তো চাইব দু'দেশের সৌহাদ্য বজায় থাকুক। কিন্তু এভাবে অত্যাচার চললে কতদিন আর মুখ বুজে সহ্য করা যায়?"

আরও একধাপ এগিয়ে ইউনুসের নোবেল পুরষ্কার কেড়ে নেওয়ার দাবি জানিয়েছে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ বলেন, "শান্তির জন্য নোবেল পুরষ্কার পেয়েছিলেন ইউনুস। অথচ তাঁর সরকারের নেতৃত্বেই সবচেয়ে বেশি অশান্তি তৈরি করা হচ্ছে। আমি জানি না, কাউকে নোবেল পুরষ্কার দেওয়ার পর সেই পুরষ্কার কেড়ে নেওয়ার অধিকার সংশ্লিষ্ট কমিটির আছে কিনা। থাকলে বলব, ইউনুসের নোবেল পুরষ্কার কেড়ে নেওয়া হোক।"

ইতিমধ্যে কলকাতায় থাকা বাংলাদেশ হাই কমিশনারের দফতরের মাধ্যমে বাংলাদেশ সরকারকে কড়া বার্তা পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবিলম্বে শান্তির পরিবেশ না ফিরলে ভিসা বন্ধের দাবিও জানিয়েছেন। 


```