Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন সোদপুরের যুবক!

দ্বিতীয়জন তলিয়ে যেতে থাকলে স্থানীয়রা তৎপরতার সঙ্গে তাঁকে বাঁচিয়ে দেন। নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন সোদপুরের যুবক!

দিঘার উত্তাল সমুদ্রে তলিয়ে গেলেন সোদপুরের যুবক!

শেষ আপডেট: 25 May 2024 17:22

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ষষ্ঠ দফায় ভোটে বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরে। তার মধ্যেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। শনিবার সকাল থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দিঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা যায়। প্রশাসনিক সতর্কতাকে আমল না দিয়ে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পর্যটক। ওই পর্যটক সোদপুর থেকে দিঘায় ঘুরতে এসেছিলেন। এই ঘটনা ঘিরে শোরগোল ছড়িয়ে পড়েছে এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, সমুদ্র উত্তাল থাকায় সর্তকতা জারি ছিল। তবু সেই সতর্কতা উপেক্ষা করে নিউ দিঘার ক্ষণিকাঘাটে দুই বন্ধু স্নান করতে নামে। খানিকটা দূরে যেতেই সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যান এক যুবক। দ্বিতীয়জন তলিয়ে যেতে থাকলে স্থানীয়রা তৎপরতার সঙ্গে তাঁকে বাঁচিয়ে দেন। নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

গার্ড ওয়াল টপকে বিশাল ঢেউ আছড়ে পড়ছে দিঘায়। সাগরদ্বীপ থেকে আর মাত্র ৪৪০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ক্রমশ উত্তরদিকে যত এগোবে, বঙ্গোপসাগরের ওপর জলীয় বাষ্প সংগ্রহ করে তা আরও ভয়ানক হয়ে উঠবে এবং একটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আগামীকাল ২৬ মে, রবিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে কোনও এক জায়গায় আছড়ে পড়তে চলেছে। সঙ্গে ১১০-১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, বাতাসের গতি সর্বোচ্চ (গাস্ট) ঘণ্টায় ১৩৫ কিলোমিটার অবধি উঠতে পারে।


```