Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'কন্ডোম' বিতর্কের পর মুখ খুললেন ওই স্কুলছাত্রী, 'লড়াই করতে যাইনি, নিজের উদ্বেগ জানিয়েছিলাম!'

দ্য ওয়াল ব্যুরো: বিহারের (Bihar) স্কুলছাত্রী (Girl) কমদামে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের ব্যবস্থা করতে বলেছিল সরকারি আমলার কাছে। বদলে শুনতে হয়েছিল, "কাল বলবে সরকার তো জিনস দিতে পারে। এরপর তোমরা আশা করবে যে সরকার পরিবার পরিকল্পনার জন্য কন

'কন্ডোম' বিতর্কের পর মুখ খুললেন ওই স্কুলছাত্রী, 'লড়াই করতে যাইনি, নিজের উদ্বেগ জানিয়েছিলাম!'

শেষ আপডেট: 29 September 2022 17:29

দ্য ওয়াল ব্যুরো: বিহারের (Bihar) স্কুলছাত্রী (Girl) কমদামে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের ব্যবস্থা করতে বলেছিল সরকারি আমলার কাছে। বদলে শুনতে হয়েছিল, "কাল বলবে সরকার তো জিনস দিতে পারে। এরপর তোমরা আশা করবে যে সরকার পরিবার পরিকল্পনার জন্য কন্ডোমও (Condoms) দেবে!”

এবার সরকারি আমলার সেই অপমানজনক মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন সেই ছাত্রী। তার নাম রিয়া কুমারী। সে বলেছে, "আমার প্রশ্ন একেবারেই ভুল ছিল না। এগুলো এমন কিছু দামি জিনিস নয়। আমি কিনতে পারি। কিন্তু এমন অনেকে আছে, যারা বস্তিতে থাকেন এবং তাদের স্যানিটারি ন্যাপকিন কেনার সামর্থ্য নেই। তাই, আমি সব মেয়েদের হয়েই আমলার কাছে এই অনুরোধ রেখেছিলাম। আমি শুধুমাত্র নিজের উদ্বেগটুকুই প্রকাশ করেছি, লড়াই করতে যাইনি।"

https://twitter.com/ANI/status/1575455498643513344?s=20&t=a2yJYW1dPsMkZyfCqYPtBQ

এদিকে সেই ভিডিও ভাইরাল হতেই সর্বসমক্ষে ক্ষমা চেয়েছেন হরজোৎ কউর ব্রহ্ম নামের ওই সরকারি আমলা। তিনি একটি বিবৃতি জারি করে বলেছেন, "দু'দিন আগে একটি অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটেছে। আমার মন্তব্যের জন্য আমি ভীষণই দুঃখিত। সবার কাছে ক্ষমাপ্রার্থী।" জানা গেছে, ইউনিসেফ-এর সহযোগিতায় রাজ্যস্তরের একটি কর্মশালার আয়োজন হয়েছিল। সেখানেই ওই ছাত্রীকে রীতিমতো তিরস্কার করেন ওই আমলা। যে শুধু বলেছিল, সরকার যেমন বিনামূল্যে সাইকেল এবং স্কুল ইউনিফর্ম দিচ্ছে, তেমন স্যানিটারি ন্যাপকিনও দেওয়ার কথা ভেবে দেখুক।

তবে শুধু 'কন্ডোম' নিয়ে মন্তব্য করেই সেদিন থেমে থাকেননি ওই আমলা। তাঁর কথা শুনে ছাত্রী যখন বলে, "ম্যাডাম! সরকার তো মানুষের ভোটেই তৈরি হয়!" তখন এর জবাবে ফের তিরিক্ষি মেজাজে ওই মহিলা আমলা বলে ওঠেন, “এ তো চরম বোকার মতো কথা! তা হলে ভোট দিও না। পাকিস্তানে যাও। তোমরা কি শুধু টাকা আর পরিষেবার জন্য ভোট দাও?” পাকিস্তানে যাওয়ার কথা বলতে পাল্টা গলার স্বর তোলে ছাত্রীরাও। তারা বলে, "কেন পাকিস্তানে যাব! আমরা ভারতীয়।"

কাল তো কন্ডোম চাইবে, পরদিন জিনস, ছাত্রী স্যানিটারি প্যাডের কথা বলতেই ঝাঁঝিয়ে উঠলেন আমলা


```