Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাওয়াতের কপ্টার পড়ে গেছিল, নাকি ভেঙে পড়েছিল! প্রশ্ন তুলেছে শেষ মুহূর্তের ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: তিনদিন আগেই ঘটেছে তামিলনাড়ুর ভয়াবহ চপার দুর্ঘটনা। সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ মোট ১৩টি প্রাণ চলে গেছে মর্মান্তিক ভাবে। একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। এরই মধ্যে সামনে

রাওয়াতের কপ্টার পড়ে গেছিল, নাকি ভেঙে পড়েছিল! প্রশ্ন তুলেছে শেষ মুহূর্তের ভিডিও

শেষ আপডেট: 10 December 2021 09:42

দ্য ওয়াল ব্যুরো: তিনদিন আগেই ঘটেছে তামিলনাড়ুর ভয়াবহ চপার দুর্ঘটনা। সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ মোট ১৩টি প্রাণ চলে গেছে মর্মান্তিক ভাবে। একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। এরই মধ্যে সামনে এসেছে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে চপারের ভিডিও। দেখা গেছে, বিপিন রাওয়াতের অত্যাধুনিক সেনা কপ্টার, এমআই-১৭-ভি৫ অনেকটা নীচ দিয়ে উড়তে উড়তে শেষ মুহূর্তে কুয়াশায় মিলিয়ে গেল এবং ভেঙে পড়ল তার পরেই। এই ভিডিওটির সত্যতা নিয়ে এখনও কিছু জানায়নি বায়ুসেনা। কিন্তু স্থানীয় সূত্রের খবর, এলাকাবাসীদের মধ্যে থেকেই একজন ক্যামেরাবন্দি করেছিলেন ওই মুহূর্ত, ওটা বুধবারের কপ্টার-ক্র্যাশেরই ভিডিও। দেখুন ভিডিও। https://www.youtube.com/watch?v=jGt4yPRx9cM এই ভিডিও সামনে আসার পরেই প্রশ্ন উঠেছে, হেলিকপ্টারটা কি পড়ে গেছে, নাকি ক্র্যাশ করেছে! স্থানীয়রা জানিয়েছেন, বিকট শব্দে খুব নীচ দিয়ে যাচ্ছিল কপ্টার। শব্দ শুনেই অনেকে বাইরে বেরিয়ে আসেন। তার পরেই সেটি কুয়াশায় ঢেকে যায়, কয়েক মুহূর্ত পরে বদলে যায় কপ্টারের শব্দ, এবং আকাশ থেকে যেন টুপ করে খসে পড়ে চপারটি! পড়ার সময়ে কোনও শব্দ ছিল না তার, এটাই যেন ভাবাচ্ছে সকলকে। বুধবার বেলা ১২টা নাগাদ তামিলনাড়ুর সুলুর এয়ারবেস থেকে উড়েছিল বায়ুসেনার কপ্টার এমআই-১৭ভি-৫। তাতেই ছিলেন সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী, আরও ৭ জন সেনা ও ৫ জন কপ্টার ক্রু। ওয়েলিংটন সেনাঘাঁটিতে যাওয়ার কথা ছিল, সেখানেই অনুষ্ঠান ছিল জেনারেল বিপিন রাওয়াতের। অবতরণের ঠিক সাত মিনিট আগে কুন্নুর এলাকায় ঘটে যায় দুর্ঘটনা। ভেঙে পড়ে কপ্টার। কুন্নুরের এক নির্মাণকর্নী জয়াসিলান দুর্ঘটনার সময়ে ঘরেই ছিলেন ছিলেন। ৫৭ বছরের ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি চপার ওড়ার বিকট শব্দ পেয়েছিলেন ঘর থেকেই। তার পরে ছুটে বেরিয়ে আসেন, দেখেন ভেঙে পড়েছে চপারটি। তখন আর কোনও শব্দ নেই। "জঙ্গল থেকে ধোঁয়া বেরোচ্ছিল, আগুন জ্বলছিল ওখানে। বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল একের পর এক। আমার ভাইয়ের বাড়ির সামনেই ঘটেছে ঘটনাটা।"-- বলেন তিনি। জয়াসিলানের প্রতিবেশীরা জানিয়েছেন, এত উত্তপ্ত হয়ে গেছিল জায়গাটা, যে তাঁরা ধ্বংসস্তূপের কাছে পৌঁছতেই পারছিলেন না। কিছুক্ষণেই উদ্ধারকারী দল চলে আসে। কিন্তু ঘন জঙ্গল দিয়ে ঢুকে ভেঙে পড়া কপ্টারের কাছে পৌঁছতে তাদেরও বেগ পেতে হয়। স্থানীয় বাসিন্দা, ৪৫ বছরের কুমার বলেন, "প্রথমে কপ্টারের জ্বলন্ত টুকরোগুলোর মধ্যে থেকে চার জনকে বের করে আনা হয়, তাঁদের মধ্যে এক জন জীবন্ত ছিলেন তখনও। চিৎকার করছিলেন যন্ত্রণায়।" বিপিন ও তাঁর স্ত্রী মধুলিকা ছাড়াও মারা গেছেন ব্রিগেডিয়ার এলএস লিড্ডা, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল রাই। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান। বায়ুসেনা সূত্রের খবর, একাধিক তদন্তকারী টিম কাজ শুরু করেছে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে। ক্র্যাশ-সাইটে চলছে কাজ। ব্ল্যাকবক্স এবং ফ্লাইটের আরও বিভিন্ন ডেটা উদ্ধার করা হয়েছে, খতিয়ে দেখা হবে সে সব। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও সংসদে জানিয়েছেন, তদন্ত চলছে। তবে তদন্তে কী রিপোর্ট আসে তা জানার আগেই জল্পনার অন্ত নেই সাধারণ মানুষের। কেউ বলছেন সতর্কতার অভাব ছিল, কেউ আবার সন্দেহ করছেন ইচ্ছাকৃত গাফিলতি ছিল বলে। এতে বেশ অস্বস্তিতে বায়ুসেনা। বায়ুসেনার তরফে টুইটে বলা হয়েছে, ‘৮ডিসেম্বর মর্মান্তিক কপ্টার দুর্ঘটনার তদন্তে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত তদন্ত করে এর সত্যতা উদ্‌ঘাটন করা হবে। ততক্ষণ পর্যন্ত মৃতদের প্রতি সম্মান জানিয়ে কোনও ধরনের জল্পনা এড়িয়ে যাওয়াই উচিত।’ https://twitter.com/IAF_MCC/status/1469195519570288646

```