Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিব্যেন্দু অধিকারীর গাড়ি দুর্ঘটনার কবলে, বড় বিপদ থেকে বাঁচলেন সাংসদ

কাঁথি থেকে সামান্য দূরে ১১৬বি জাতীয় সড়কের কাছে মারিশদা থানার লোকাল বোর্ড স্টপেজের কাছে ঘটনাটি ঘটেছে।

দিব্যেন্দু অধিকারীর গাড়ি দুর্ঘটনার কবলে, বড় বিপদ থেকে বাঁচলেন সাংসদ

শেষ আপডেট: 25 November 2023 21:32

দ্য ওয়াল ব্যুরো:  সাংসদ দিব্যেন্দু অধিকারীর কনভয়ে ঢুকে পড়ল লরি। মারিশদা থানা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। কাঁথি থেকে সামান্য দূরে ১১৬বি জাতীয় সড়কের কাছে মারিশদা থানার লোকাল বোর্ড স্টপেজের কাছে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, একটি ট্রাককে ওভারটেক করার সময় দিব্যেন্দু অধিকারীর গাড়ি ধাক্কা লাগে ওই ট্রাকের সঙ্গে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ হলদিয়া থেকে কাঁথির দিকে ফিরছিলেন দিব্যেন্দু। পথে মারিশদা ও কাঁথির মাঝামাঝি জায়গায় গিয়ে দুর্ঘটনা ঘটে। কনভয়ের প্রথম গাড়িটি ট্রাককে পেরিয়ে গেলেও দিব্যেন্দু অধিকারীর গাড়িটি ওভারটেক করার সময় সামনে রাস্তা না পেয়ে ট্রাকে ধাক্কা মেরে আচমকাই প্রচণ্ড গতিতে ব্রেক কষে দাঁড়িয়ে যায়। এতেই আঘাত পান তমলুকের সাংসদ। চালকের তৎপরতায় গাড়িটি নয়নজুলিতে না পড়ে রাস্তায় ধারে দাঁড়িয়ে যায়।

জানা গেছে, দিব্যেন্দু অধিকারীকে কাঁথির একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন বিপদ মুক্ত বলে জানা গেছে।

ট্রাকটিকে আটক করা হয়েছে। , এর আগেও বেশ কয়েক বার দিব্যেন্দু ও তাঁর দাদা শুভেন্দুর কনভয়ও ১১৬বি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

এর আগে একবার হলদিয়ায় দলীয় কর্মসূচি সেরে ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে কাঁথির বাড়িতে ফিরছিলেন দিব্যেন্দু অধিকারী। ভবানীপুর থানা এলাকায় মোরামের কাছে পিছন থেকে একটি ট্রেলার এসে তৃণমূল সাংসদের গাড়িতে ধাক্কা মারে। তবে চোট সামান্যই ছিল তাঁর।


```