Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিরে বসানো গণেশমূর্তি, রুপোর ইঁদুর, লোক উপচে পড়ছে সুরাটের প্যান্ডেলে

দ্য ওয়াল ব্যুরো : সুরাটের ডালিয়া সেরি অঞ্চলে বাহুবলী সিনেমার এক মন্দিরের আদলে তৈরি হয়েছে প্যান্ডেল। তার মধ্যে আছে দুটি গণেশমূর্তি। যে মূর্তিটি ছোট, তার দেহে দেড় লক্ষ হিরে বসানো। বড় মূর্তিটির কান ও হাত-পা সোনা-রুপো দিয়ে তৈরি। দেহে হিরে বসানো

হিরে বসানো গণেশমূর্তি, রুপোর ইঁদুর, লোক উপচে পড়ছে সুরাটের প্যান্ডেলে

শেষ আপডেট: 15 September 2018 08:54

দ্য ওয়াল ব্যুরো : সুরাটের ডালিয়া সেরি অঞ্চলে বাহুবলী সিনেমার এক মন্দিরের আদলে তৈরি হয়েছে প্যান্ডেল। তার মধ্যে আছে দুটি গণেশমূর্তি। যে মূর্তিটি ছোট, তার দেহে দেড় লক্ষ হিরে বসানো। বড় মূর্তিটির কান ও হাত-পা সোনা-রুপো দিয়ে তৈরি। দেহে হিরে বসানো।  অলংকারগুলিও হিরের। এই মূর্তিগুলি দেখার জন্য প্রতিদিন ৪-৫ লক্ষ লোক ভিড় জমাচ্ছেন প্যান্ডেলে । এই পুজোর উদ্যোক্তা গৌরব জারিওয়ালা বলেছেন, এক ভক্ত গণেশের কাছে প্রার্থনা জানিয়ে ফল পেয়েছিলেন। তিনি ছোট গণেশমূর্তিটি দান করেছেন। আর এক ভক্ত দান করেছেন রুপোর মূষিক। বড় মূর্তিটির দেহে বসানো হয়েছে দুষ্প্রাপ্য রেড ডায়মন্ড। সেগুলি অস্ট্রেলিয়া থেকে দান করেছেন এক ভক্ত।  মূর্তিটি বানাতে ১০-১৫ কেজি সোনা ও রুপো লেগেছে। এত দামি মূর্তিগুলি পাহারা দেওয়ার জন্য বসানো হয়েছে অনেকগুলি সিসিটিভি। প্রহরীরা দর্শকদের গতিবিধির ওপরে নজর রাখছেন।

```