Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কোর্টের কাছে সময় চেয়ে নিলেন অভিষেকের আইনজীবী, ডায়মন্ড হারবারের ফল নিয়ে মামলা করেছিল বিজেপি

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে বিপুল ব্যবধানে জয় পান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছিলেন ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিজিৎ দাস পান ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট। 

কোর্টের কাছে সময় চেয়ে নিলেন অভিষেকের আইনজীবী, ডায়মন্ড হারবারের ফল নিয়ে মামলা করেছিল বিজেপি

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

শেষ আপডেট: 5 May 2025 22:32

দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের (Diamond Harbor election result case) নির্বাচনী ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court ) মামলা দায়ের করেছিলেন সংশ্লিষ্ট কেন্দ্রের ২০২৪ সালের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি)। 

ওই মামলায় নিজের বক্তব্য জানানোর জন্য সোমবার কলকাতা হাইকোর্টে সময় চেয়ে নিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনজীবী। মামলার পরবর্তী শুনানি হবে ১০ জুন। তার আগে এ ব্যাপারে আদালতে লিখিত বক্তব্য পেশ করতে হবে অভিষেককে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে বিপুল ব্যবধানে জয় পান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছিলেন ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিজিৎ দাস পান ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট। 

প্রায় ৭ লক্ষ ১১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন অভিষেক। সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান পেয়েছিলেন ৮৬,৯৫৪ ভোট। নির্বাচনের পর থেকেই ফলাফল নিয়ে প্রশ্ন তুলে বিজেপি আদালতের দ্বারস্থ হয়। আদালতে বিজেপি প্রার্থীর অভিযোগ ছিল, "ডায়মন্ড হারবারে লোকসভা নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ভোটে কারচুপি করে জিতেছেন অভিষেক।" ওই মামলায় আগেই সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচনী সমস্ত নথি বা তথ্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সুগত মজুমদার। 

প্রায় এক বছর পর সেই মামলাটি এবার শুনানির পর্যায়ে এল, যা নিয়ে নতুন করে শোরগোল ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তবে এ ব্যাপারে অভিষেকের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।


```