Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকাপাকি অবসর নিয়ে কল্পবিজ্ঞানের ওপর ওয়েব সিরিজ বানাবেন ধোনি

দ্য ওয়াল ব্যুরো: তিনি কী করবেন, কেউ জানে না। অত্যন্ত আনপ্রেডিকটেবল ব্যক্তি, যাঁকে আপনি অনুমানই করতে পারবেন না। যিনি অবসর নিতে পারেন স্বাধীনতা দিবসের দিন, কার্যত সকলেরই ছুটি, তাও বেলায় বেলায় নয়, ঘোষণা করেছিলেন সন্ধ্যে ৭-২৯ মিনিটে। কেন ওই সম

পাকাপাকি অবসর নিয়ে কল্পবিজ্ঞানের ওপর ওয়েব সিরিজ বানাবেন ধোনি

শেষ আপডেট: 30 September 2020 14:47

দ্য ওয়াল ব্যুরো: তিনি কী করবেন, কেউ জানে না। অত্যন্ত আনপ্রেডিকটেবল ব্যক্তি, যাঁকে আপনি অনুমানই করতে পারবেন না। যিনি অবসর নিতে পারেন স্বাধীনতা দিবসের দিন, কার্যত সকলেরই ছুটি, তাও বেলায় বেলায় নয়, ঘোষণা করেছিলেন সন্ধ্যে ৭-২৯ মিনিটে। কেন ওই সময় অবসর নিয়েছিলেন, সেই প্রশ্নটুকুও আইপিএলের বাজারে কোনও মিডিয়ার করার অবকাশও নেই। কারণ মিডিয়া এই আইপিএলে অনুমতি পায়নি কভার করার। অনুমতি ঠিক নয়, করোনা প্রভাব থেকে মুক্ত রাখতে বিসিসিআই-র এই উদ্যোগ। সেটি না হয় গেল অন্য প্রসঙ্গ, কিন্তু ধোনি আছেন ধোনিতেই। তিনি মুখ খোলেন না ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে। কিন্তু তাঁর স্ত্রী সাক্ষি জানিয়েছেন, তাঁর স্বামী আইপিএল থেকে অবসর নিয়ে একেবারে ছুটির মেজাজে গিয়ে কল্পবিজ্ঞান নিয়ে ওয়েব সিরিজ বানাবেন। ভারতীয় বিমানবাহিনীর সদস্য হিসেবে কাশ্মীরে এর আগে ক্যাম্প করে এসেছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। তাও কখন, যে সময় তিনি বিশ্বকাপ খেলে এসেছেন সবেমাত্র। বিশ্রাম নয়, চলে গিয়েছিলেন সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ নিতে। আবার এরই মধ্যে নিজের নামে প্রযোজনা সংস্থাও খুলেছেন ধোনি এবং তাঁর স্ত্রী সাক্ষি। ‘ধোনি এন্টারটেইনমেন্ট’ নামে সেই সংস্থা থেকে এবার ধোনি বের করতে যাচ্ছেন কল্পবিজ্ঞান নিয়ে একটি ওয়েব সিরিজ। এটি অবশ্য তাঁর প্রথম কোনও কাজ নয়, তাঁর সংস্থা গত বছরের শুরুতেই ‘রোর অব দ্য লায়নের (Roar of the Lion) পর এবার ধোনি এন্টারটেইনমেন্ট আনতে চলেছে পৌরাণিক কল্পবিজ্ঞানের ওয়েব-সিরিজ। ধোনির এই সংস্থায় ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন তাঁর স্ত্রী। এই সংস্থার ব্যানারে বেশ কয়েকটি প্রকল্প হাতে এসেছে, যা ২০২১ সালের মধ্যে কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। তারই পরবর্তী প্রকল্প হচ্ছে পৌরাণিক কল্পবিজ্ঞানের ওয়েব সিরিজ। এ প্রসঙ্গে সাক্ষি বলেন, ‘‘আমরা একজন নবীন লেখকের অপ্রকাশিত বইয়ের স্বত্ত্ব অর্জন করেছি। সেই গল্প থেকেই এই কাহিনী আমরা নিয়েছি, এটি হচ্ছে একটি পৌরাণিক কল্পবিজ্ঞানের গল্প। যা একটি রহস্যময় দুঃসাহসিক যাত্রা এক প্রত্যন্ত দ্বীপে, যেখানে আবিষ্কার হবে উচ্চ-প্রযুক্তিসম্পন্ন কোনও প্রযুক্তি।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমরা নিশ্চিত করতে চাই যে, এই ওয়েব সিরিজ তৈরিতে আমরা বিশ্বের সব ধরনের প্রযুক্তির ব্যবহার করব। যতটা সম্ভব নির্ভুলভাবে প্রতিটি চরিত্র এবং কাহিনীকে পর্দায় নিয়ে আসব। ওয়েব সিরিজটি গতানুগতিক সিনেমার চেয়ে উন্নত হবে বলেই আমরা বিশ্বাস করি।’’

```