
শেষ আপডেট: 5 June 2023 03:07
দ্য ওয়াল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনি, এই নামে যেন ম্যাজিক আছে। ভারতীয় ক্রিকেট আইকনের হাতে আইপিএল ট্রফি উঠতে দেখে মাত্র কিছুদিন আগেই আবেগপ্রবণ হয়েছেন অসংখ্য মানুষ। তাঁকে নিয়ে উন্মাদনা চলতেই থাকে ভক্তদের মধ্যে।
এবার এমনই আরও এক ভক্তের সন্ধান পাওয়া গেল মহেন্দ্র সিং ধোনির। সম্প্রতি একটি বিয়ের কার্ডের ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেখানে পাত্রপাত্রীর ছবির বদলে রয়েছে মহেন্দ্র সিং ধোনির ছবি এবং জার্সি নম্বর।
https://twitter.com/itsshivvv12/status/1664881173603176449?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1664881173603176449%7Ctwgr%5E4d760fcb8bb63beea8fcb33a2d52114fe7558c7c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fms-dhoni-fan-prints-cricketer-s-photo-jersey-number-on-wedding-card-101685862324178.html
দীপক প্যাটেল নামে ওই যুবকের বিয়ের কার্ডে শুধু ছবিই নয়, উল্লেখ করা রয়েছে ধোনির ডাক নাম 'থালা' এবং প্রাক্তন ক্রিকেটারের প্রিয় পদও। বরাবরই মহেন্দ্র সিং ধোনির ভক্ত দীপক। তাই বিয়ের কার্ডেও তিনি ছাড়তে চাননি প্রিয় খেলোয়াড়কে।
এই ঘটনায় অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি তারকা ক্রিকেটারের কাছ থেকে। আসলে খেলোয়াড় জীবনের শুরু থেকেই এই ধরনের ঘটনায় অভ্যস্ত ধোনি। মাঠে ঢুকে তরুণীর জড়িয়ে ধরা থেকে শুরু করে অনুরাগীদের নানা উন্মাদনা বিভিন্ন সময়ে প্রত্যক্ষ করেছেন ধোনি। তারপরেও স্বভাব মতোই তিনি 'ক্যাপ্টেন কুল'।
প্রয়াত বলিউডের ‘মা’ সুলোচনা লটকর, শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী