
শেষ আপডেট: 20 May 2023 13:05
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতেও ধোনি ম্যানিয়া (Dhoni Fans। আইপিএলে এবার যে মাঠেই চেন্নাই সুপার কিংস খেলতে গিয়েছে, সেখানেই মাহি আবেগ বন্যার জলের মতো ধেয়ে এসেছে।
শনিবার তার মধ্যে ম্যাচের আগে টস হওয়ার পরে ধোনি (M S Dhoni) কী নেবেন, সেই নিয়ে প্রশ্ন করার সময় গ্যালারি থেকে সমানে চিৎকার হচ্ছিল। সবাই সেইসময় চিৎকার করছিলেন, ধোনি, ধোনি..। সঞ্চালক ড্যানি মরিসন আকারে ইঙ্গিতে চেন্নাই নেতার কাছে জানতে চান কী নেবেন। ধোনিও হাত দিয়ে বুঝিয়ে দেন, তিনি আগে ব্যাটিং করবেন।
খেলা শুরুর আগে চেন্নাই টিম বাসের (CSK Bus) পিছনে ছুটছেন হাজারো মানুষ। কেউ কেউ কোনও উঁচু স্থান থেকে ছবি তোলার চেষ্টা করছেন। ধোনিকে একটু দেখার আশায় বাসের পিছনে ছুটছেন সবাই। হলুদ সাগরে কে নেই।
ধোনিরা যখন মাঠে আসছিলেন, তখন তো ভক্তদের উন্মাদনা যাবতীয় সীমা ছাপিয়ে যায়। অ্যাওয়ে টিম হলেও দিল্লিতে হলুদ সমুদ্র ভাসিয়ে দিয়ে গিয়েছে। চেন্নাইয়ের টিমবাসকে ঘিরে ছবি তোলার চেষ্টা করেন হাজারো সমর্থক। যে ভিডিও আবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন ধোনির স্ত্রী সাক্ষী। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে।
চেন্নাই দলের পক্ষ থেকে যিনি ভিডিওটি করেছেন, তিনিও বাসের পিছনে গিয়ে শুট করেছেন। ধোনিও বাসের পিছনের দিকে বসেন, তাই ক্রিকেটাররাও পিছনে গিয়ে তাঁকে এই বিষয়টি নিয়ে বলছিলেন।
সবুজ মেরুন আবেগ বনাম বাঙালিহীন কলকাতা দল, ইডেনে ‘অন্য প্রতিপক্ষ’ নাইটদের