Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

লক্ষ্মীর ভান্ডার টুপি বিক্রি হচ্ছে ধর্মতলায়! দাম মাত্র ৫ হাজার

তৃণমূলের শহিদ সমাবেশকে ঘিরে রবিবার সকাল থেকেই লোকে লোকারণ্য ধর্মতলা। সবাই যে শুধুই দলীয় কর্মসূচিতে এসেছেন তেমন নয়। কেউ কেউ আছেন, যারা রথ দেখা, কলা বেচা দুইই সারছেন।

লক্ষ্মীর ভান্ডার টুপি বিক্রি হচ্ছে ধর্মতলায়! দাম মাত্র ৫ হাজার

লক্ষ্মীর ভান্ডারের তিন থাকের টুপি!

শেষ আপডেট: 21 July 2024 17:35

প্রীতি সাহা

তৃণমূলের শহিদ সমাবেশকে ঘিরে রবিবার সকাল থেকেই লোকে লোকারণ্য ধর্মতলা। সবাই যে শুধুই দলীয় কর্মসূচিতে এসেছেন তেমন নয়। কেউ কেউ আছেন, যারা রথ দেখা, কলা বেচা দুইই সারছেন।

বিক্রি হচ্ছে তিন থাকের টুপি। যার এক একটির দাম ৫ হাজার টাকা! ৫০ টাকার সাধারণ টুপিও রয়েছে। কিন্তু তিন থাকের টুপির এত দাম কেন? বাঁকুড়ার এক বিক্রেতা বললেন, "বিশেষ ধরনের এই টুপিতে দিদির লক্ষ্মীর ভান্ডার-সহ বিভিন্ন প্রকল্পের নাম তুলে ধরেছি কারুকাজের মাধ্যমে। এই টুপি বানাতে তিন মাস সময় লেগেছে। ফলে দাম তো একটু বেশি হবেই।"

পাঁচ হাজারের বেশ কয়েকটি টুপি নিয়ে হাজির হয়েছেন ওই শিল্পী। বিক্রি হবে? আত্মবিশ্বাসী কণ্ঠে জবাব এল, "নিশ্চয়ই। এই টুপি তো পরার জন্য নয়, বাড়িতে সাজিয়ে রাখার। এই টুপি ঘরে রাখলে দিদির প্রতিটি সরকারি প্রকল্পের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তাছাড়া দিদির প্রতি ভালবাসা থেকে অনেকেই এই টুপি কিনবেন।" ইতিমধ্যে দুটি টুপি বিক্রি হয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি। 

বাঁকুড়ার পাশাপাশি সোনারপুর, সুভাষগ্রাম থেকেও এরকমই টুপি নিয়ে হাজির হয়েছেন কয়েকজন শিল্পী। যা দেখতে উপচে পড়া ভিড় জমেছে সেখানে। এদিকে সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি। সবাই যে ছাতা নিয়ে এসেছেন এমনও নয়। মাথা বাঁচাতে অনেকে ৫০, ১০০ টাকার টুপিও কিনছেন। বিক্রেতাদের কথায়, "দিদির বক্তব্যও শোনা হল, দুটো পয়সা রোজগারও হল।" 


```