Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ধর্মতলার বাসস্ট্যান্ড সরবে কি? বহুতল কার পার্কিংয়ের পরিকল্পনা রাজ্যের, রিপোর্ট চাইল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড (Dharmatala Bus Stand) সরানো হোক, এমন দাবি তুলে হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন পরিবেশকর্মীরা। সেই মামলার শুনানিতে হাইকোর্ট, ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছ

ধর্মতলার বাসস্ট্যান্ড সরবে কি? বহুতল কার পার্কিংয়ের পরিকল্পনা রাজ্যের, রিপোর্ট চাইল হাইকোর্ট

শেষ আপডেট: 15 September 2023 10:01

দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড (Dharmatala Bus Stand) সরানো হোক, এমন দাবি তুলে হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন পরিবেশকর্মীরা। সেই মামলার শুনানিতে হাইকোর্ট, ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল। তবে রাজ্য জানিয়েছিল, ওই জায়গায় মাল্টি লেভেল কার পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। শুক্রবার হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, যেকোনও প্রথম সারির দেশে ১০ তলা বাসস্ট্যান্ড রয়েছে, এখানে না করার কারণ কী?

প্রসঙ্গত, ভিক্টোরিয়া স্মৃতিসৌধকে বাঁচানোর জন্য ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর দাবি তুলেছিলেন পরিবেশ কর্মীরা। সেই দাবির প্রেক্ষিতে তাঁরা কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন। পরে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর নির্দেশ দিয়েছিল। ১২ বছর হয়ে যাওয়ার পরে সেই নির্দেশ কার্যকর হয়নি। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে পুনরায় মামলা দায়ের করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত।

সেই মামলার শুনানিতে এদিন রাজ্যের তরফে বাসস্ট্যান্ড (Dharmatala Bus Stand) সমস্যার সমাধানে সাময়িক ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে একটি রিপোর্ট দেওয়া হয় আদালতে। সেখানে কলকাতা ও হাওড়ার বিভিন্ন খালি জায়গা চিহ্নিত করে মোট অন্তত ৫০০ বাস দাঁড় করানোর ব্যবস্থা করা হয়েছে। ততদিন ধর্মতলায় স্থায়ী বহুতল পার্কিংয়ের কাজ এগোবে বলে জানায়।

এদিন মামলাকারী পরিবেশ কর্মী সুভাষ দত্ত একটি হলফনামা দিয়ে গঙ্গার ধারে দু'টি জায়গার কথা জানান। যার একটিতে হাইকোর্টের আইনজীবীদের কার পার্কিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। যদিও বিচারপতি দেবাংশু বসাক ও শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে জানিয়েছে, রাজ্য ও মামলাকারীর হলফনামা নিয়ে আগামী দিনে বিবেচনা করা হবে। তার আগে রাজ্যের কাছে কার পার্কিংয়ের ব্যবস্থা নিয়ে বক্তব্য জানতে চায় আদালত। আগামী ৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

এর আগে এই মামলার শুনানিতে রাজ্য সরকার জানিয়েছিল, বাসস্ট্যান্ড সরানো হবে না। আগামী দিনে তিনটি মেট্রো রুটের জংশন স্টেশন হতে চলেছে ধর্মতলা। এর ফলে সেখানে মানুষের যাতায়াতের সঙ্গে যানবাহনের যাতায়াত বাড়বে। তাই বিকল্প হিসেবে বহুতল কার পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। সেই নিয়ে রাজ্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বলেও আদালতে জানানো হয়।

আরও পড়ুন: রাজ্যপালের পদ্ধতি প্রশ্নের মুখে পড়ল সুপ্রিম কোর্টে, উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গড়ে দেবে শীর্ষ আদালত


```