
শেষ আপডেট: 18 October 2021 14:43
সোমবার শ্যামসুন্দরে সোনা ও হিরের গয়না সম্ভারের উদ্বোধন করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও ফালাক রশিদ রায়। ধনতেরাসের দিনটিকে মাথায় রেখেই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের আয়োজন ‘চমক ভরা ধনতেরাস’। শ্যামসুন্দরের ডিরেক্টর রূপক সাহা বললেন, চলতি মাসের ২৬ তারিখ থেকে ৬ নভেম্বর অবধি চলবে মেগা অফার।
‘চমক ভরা ধনতেরাস-এ চমকের শেষ নেই। সোনা ও হিরের গয়না কিনলে তাতে থাকবে আকর্ষণীয় ছাড়। সোনার গয়নার মজুরিতে ২৫ শতাংশ অবধি ছাড় পাওয়া যাবে। চমকে দেওয়ার মতো খবর হল হিরের গয়নার মজুরিতে থাকবে ১০০ শতাংশ ছাড়, মানে হল হিরের গয়নার মজুরিবাবদ কোনও দামই নেওয়া হবে না। এখানেই শেষ নয়। গ্রহরত্নেও থাকছে আকর্ষণীয় অফার, ১৫ শতাংশ অবধি ছাড় দেওয়া হবে।
চমক আরও আছে। ডেলি লাকি ড্র-তে নাম উঠলে তিনটি করে স্বর্ণমুদ্রা দেওয়া হবে। আর মেগা ড্র-তে বাজিমাত করতে পারলে পাঁচ পাঁচটি স্কুটি।
এদিন শ্যামসুন্দরের বিবাহ কালেকশন লঞ্চ করেছেন জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘এফআইআর’-এর হিট জুটি অঙ্কুশ ও ফালাক। শ্যাডো ফিল্মস, রোড শো ফিল্মস এবং আর টি নেটওয়ার্কের মিলিত প্রযোজনায় জয়দীপ মুখোপাধ্যায় ও অনিরুদ্ধ দাশগুপ্তের অ্যাকশন থ্রিলার ছবি এফআইআরে ‘সিংহম’ অবতারে দেখা যাবে অঙ্কুশকে। শ্যামসুন্দরের বিবাহ কালেকশন লঞ্চ করার সময় অঙ্কুশ বললেন, “গয়না পরতে তাঁরও খুব ভাল লাগে। বিশেষ করে রিস্টলেট। পুরুষদের স্টাইলে অন্য মাত্রা যোগ করে রিস্টলেট। ” অঙ্কুশের হাত ধরে শ্যামসুন্দরে মেনস জুয়েলারি কালেকশনেরও লঞ্চ হয় এদিন। পুরুষদের সাজের আনুষঙ্গিক হিসাবে আর যা-ই হোক, কোনও গয়নার কথা ঝট করে ভাবা হত না আগে। কিন্তু সময় বদলেছে। বদলেছে রুচি। এখন প্রায় সব গয়না বিপণি আলাদা করে পুরুষদের জন্য আনে নিত্য নতুন ডিজাইন। আর গয়না পরার চলও বেড়েছে ছেলেদের মধ্যে। কানের দুল, গলার চেন, হাতের বালা, আংটি, রিস্টলেট। কোন পুরুষের পছন্দ কেমন, তা বোঝার মাপকাঠি হয়ে উঠেছে এমন কিছু গয়না।
শ্যামসুন্দর জুয়েলার্স প্রতি বছরই নিত্য নতুন ডিজাইন ও অফারে নজর কাড়ে। এ বছরেও তার ব্যতিক্রম নয়। ডিজাইনেই হোক, বা দামে, অথবা সোনা-রূপো-হিরের বিশুদ্ধ চমকে—শ্যামসুন্দরের কালেকশন একদম ইউনিক। তা হলে আর দেরি কেন! ধনতেরাস তো এসেই গেল, আপনিও পৌঁছে যান শ্যামসুন্দরের দরবারে। সোনা-হিরে-রুপোর সাজে হয়ে উঠুন দীপাবলির ডিভা, ভরিয়ে তুলুন ধনসম্পত্তির ঝুলি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'