
শেষ আপডেট: 28 August 2022 10:02
দ্য ওয়াল ব্যুরো: নিজের বাবাকে (Father) 'ধর্ষক' (rapist) এবং 'অমানুষ' (Inhuman) বলে দাবি করে আত্মঘাতী (suicide) হলেন এক তরুণী। আবাসনের ১০ তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বাংলাদেশের ঢাকার (Dhaka) দক্ষিণখান এলাকায়। মৃতা তরুণীর নাম সানজানা। ২১ বছর বয়সি ওই তরুণী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলে জানা গেছে। পুলিশ একটি সুইসাইড নোট পেয়েছে, যেখানে সানজানা তাঁর বাবা শাহিন আলমকে 'রেপিস্ট' বলে দাবি করেছেন। সবুজ কাগজের সেই নোটে লেখা রয়েছে, 'আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়, কিন্তু অমানুষের সঙ্গে না।' তিনি আরও লিখেছেন, 'একজন অত্যাচারী রেপিস্ট, যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।'
জানা গেছে, অভিযুক্ত শাহিনকে কিছুদিন আগেই ডিভোর্স দেন তার স্ত্রী, অর্থাৎ সানজানার মা। তারপরেই দ্বিতীয় বিয়ে করে ওই ব্যক্তি। পুরো ঘটনা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন সানজানা, জানিয়েছে পুলিশ। চিকিৎসা চলছিল তাঁর। পাওয়া গেছে প্রেসক্রিপশনও। পুলিস জানিয়েছে, শনিবার দুপুর ১২.৩০ নাগাদ আবাসনের নিরাপত্তারক্ষীর থেকে কাপড় শুকোতে দেওয়ার অজুহাতে ছাদের দরজার চাবি চেয়ে নেন সানজানা। তারপরেই ১০ তলার ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবসাদ ও অশান্তির জেরেই আত্মহত্যা করেছেন সানজানা। তাঁর বাবা শাহিন আলমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
টিকিট থাকা সত্ত্বেও ট্রেন থেকে নামানো হল গণেশকে! ভগবানের হেনস্থায় রেগে আগুন শিল্পী