Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিজির দেহরক্ষী গ্রেফতার ডাকাতির ঘটনায়! ধৃত এক পুলিশকর্মীও

দ্য ওয়াল ব্যুরো: নিজেকে পুলিশ পরিচয় দিয়ে খাস কলকাতা শহরে ডাকাতির (robbery case) অভিযোগ উঠল! সূত্রের খবর, প্রায় ১৭ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে গেছে অপরাধীরা। অভিযোগ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই সেই তদন্তের কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয় দু'জন

ডিজির দেহরক্ষী গ্রেফতার ডাকাতির ঘটনায়! ধৃত এক পুলিশকর্মীও

শেষ আপডেট: 30 April 2023 02:09

দ্য ওয়াল ব্যুরো: নিজেকে পুলিশ পরিচয় দিয়ে খাস কলকাতা শহরে ডাকাতির (robbery case) অভিযোগ উঠল! সূত্রের খবর, প্রায় ১৭ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে গেছে অপরাধীরা। অভিযোগ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই সেই তদন্তের কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয় দু'জনকে। তাদের মধ্যে একজনের পরিচয় জানতে পেরে পুলিশের চোখ কপালে উঠেছে। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর দেহরক্ষী (DG Manoj Malviya's bodyguard)।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মহম্মদ শাহজাহান। বয়স ৩৩ বছর। তিনি দীর্ঘদিন ধরেই ডিজির দেহরক্ষী হিসাবে কাজ করছেন। শনিবার সকালে আলিপুর গোপালনগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশের ডাকাতি দমন শাখা। অন্যদিকে গ্রেফতার হওয়া দ্বিতীয় ব্যক্তিও রাজ্য পুলিশের এক কনস্টেবল। নাম প্রবীণ প্রসাদ। এরও বয়স ৩৩ বছর। শনিবার দু’জনকেই ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে বিচারক ৪মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার, ২৭ এপ্রিল পার্ক স্ট্রিট উড়ালপুলে এক ব্যবসায়ীর গাড়ি আটকে নিজেদের পুলিশ পরিচয় দেয় দুই অভিযুক্ত। এরপর সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। তাতে ১৭ লক্ষ টাকা ছিল। ঘটনার পরই ওই ব্যবসায়ী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই লুট, অপহরণ, ভুয়ো পরিচয় দেওয়ার মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে কলকাতা পুলিশ। 

তদন্তে নেমে প্রথমে পার্ক স্ট্রিট উড়ালপুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারী অফিসাররা। সেখান থেকেই দুই অপরাধীকে চিহ্নিত করা হয়। এরপর প্রথমেই বেলুড় থেকে গ্রেফতার করা হয় প্রবীণ প্রসাদ নামে এক পুলিশ কনস্টেবলকে। তাকে জেরা করতেই উঠে আসে ডিজি মনোজ মালব্যর দেহরক্ষী মহম্মদ শাহজাহানের নাম।

অবশেষে শনিবার সকালে আলিপুর থেকে অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করেন গোয়েন্দারা। ধৃতদের তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। ডাকাতির ঘটনায় এভাবে রাজ্য পুলিশের ডিজির দেহরক্ষী গ্রেফতার হওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক স্তরে। যদিও এই বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি ডিজি মনোজ মালব্য।

কলকাতার হাসপাতালে এমআরআই করাতে গিয়ে মৃত্যু ছাত্রীর! গুরুতর অভিযোগ দায়ের পরিবারের


```