Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

অ্যাকাউন্টে পড়ে ১৭ টাকা, মন্দিরে ১০০ কোটির চেক দিলেন ভক্ত!

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, লাগে টাকা, দেবে গৌরী সেন। এই গৌরী সেন যে কে, তা আজ অবধি জানা যায়নি। টাকা লাগলে সত্যিই তিনি মুক্ত হস্তে বিলি করেন কিনা, তাও স্পষ্ট নয়। কিন্তু সম্ভবত তাঁর ভরসাতেই অভাবনীয় একটি কাজ করে ফেলেছেন এক 'ভক্ত'। তাঁর অ্যাক

অ্যাকাউন্টে পড়ে ১৭ টাকা, মন্দিরে ১০০ কোটির চেক দিলেন ভক্ত!

শেষ আপডেট: 26 August 2023 07:47

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, লাগে টাকা, দেবে গৌরী সেন। এই গৌরী সেন যে কে, তা আজ অবধি জানা যায়নি। টাকা লাগলে সত্যিই তিনি মুক্ত হস্তে বিলি করেন কিনা, তাও স্পষ্ট নয়। কিন্তু সম্ভবত তাঁর ভরসাতেই অভাবনীয় একটি কাজ করে ফেলেছেন এক 'ভক্ত'। তাঁর অ্যাকাউন্টে মাত্র ১৭ টাকা থাকা সত্ত্বেও মন্দিরে ১০০ কোটি টাকা দান করেছেন তিনি (devotee donates 100 crore)।

হতবাক করা ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের সিমাচলম-এর (Simhachalam) শ্র্রী বরাহ লক্ষ্মী নরসিংহ মন্দিরে (Sri Varaha Lakshmi Narasimha temple)। এই মন্দিরটি বিশাখাপত্তনমে অবস্থিত। পুণ্যার্থীদের কাছে এটি বেশ বিখ্যাত। স্থানীয়রা তো বটেই, দূর দুরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে ছুটে আসেন। তাঁদের অনেকেই মন্দির কমিটিকে টাকা কিংবা অন্যান্য জিনিস দান করেন। সেখানেই দানের বাক্সে একটি চেক খুঁজে পান মন্দিরের কর্মীরা।

https://twitter.com/KP_Aashish/status/1694707947073593427?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694707947073593427%7Ctwgr%5Ea2710571bc49a4e8236f6c16202afb980c93af20%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.timesnownews.com%2Fviral%2Fandhra-man-donates-rs-100-crore-cheque-to-temple-his-account-had-rs-17--article-103065866

সেই চেকে লেখা টাকার অঙ্ক দেখে তাঁদের চোখ কপালে ওঠে। দেখা যায়, প্রাথমিকভাবে ওই ভক্তের ১০০ টাকা দান করার ইচ্ছে ছিল। তবে কোন এক অজ্ঞাত কারণে টাকার অঙ্কের জায়গায় ১০০ লিখেও তা কেটে দিয়ে ১০০ কোটি লেখেন তিনি। স্বাভাবিকভাবেই তা দেখে হতবাক হয়ে যান মন্দিরের কর্মীরা। তাঁরা জানিয়েছেন, এর আগে অনেকেই কমিটিকে অর্থ সাহায্য করলেও এত বিপুল পরিমাণ টাকা কেউ কখনওই দান হিসেবে দেননি।

বিস্ময়ের ঘোর কাটিয়ে যখন তাঁরা সেই চেক ভাঙানোর জন্য ব্যাঙ্কে যান, তখন দ্বিতীয়বারের জন্য চমৎকৃত হয়ে যান। দেখা যায়, দাতার অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১৭ টাকা! (devotee donates 100 crore)

এই ঘটনায় ইতিমধ্যেই বিবৃতি দিয়ে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তারা ঘটনাটি নিয়ে তদন্ত করবে। যদি দেখা যায় কেউ ইচ্ছাকৃতভাবে এমনটা করে কমিটিকে বিপাকে ফেলতে চেয়েছে, তাহলে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

দেশে প্রথম: তামিলনাড়ুর সরকারি প্রাইমারি স্কুলে চালু হল ‘ব্রেকফাস্ট’, মিলবে মিড-ডে মিলও


```