Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাজ্যে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করবেন দেবী শেঠি, শিল্প মঞ্চে ঘোষণা চিকিৎসকের

রাজ্য মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করতে চান চিকিৎসক দেবী শেঠি। মঙ্গলবার সপ্তম বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে একথা জানান দেশের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন।

রাজ্যে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করবেন দেবী শেঠি, শিল্প মঞ্চে ঘোষণা চিকিৎসকের

শেষ আপডেট: 21 November 2023 19:48

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করতে চান চিকিৎসক দেবী শেঠি। মঙ্গলবার সপ্তম বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে একথা জানান দেশের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন।

এদিনের শিল্প মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রখ্যাত এই চিকিৎসক বলেন, “৩৩ বছর আগে যখন এসেছিলাম তখন আমি জুনিয়র হার্ট চিকিৎসক। এই রাজ্যের একটা ইউনিক চরিত্র আছে। আমার ইচ্ছা ছিল এখানে একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করব। আমার ইচ্ছা আগামী ২ বছরে তা তৈরি করার। তাতে ১০ হাজার কর্মসংস্থান হবে।”

স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ভারত সরকারের পদক পেয়েছিলেন চিকিৎসক শেঠি। তাঁর তত্ত্বাবধানে রাজ্যে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হলে আখেরে চিকিৎসার দিক থেকে রাজ্যবাসী অনেক বেশি উপকৃত হবেন বলেও মনে করা হচ্ছে।

এদিনের সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন দেশ বিদেশের একাধিক শিল্পপতি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে একাধিক শিল্পপতি মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের শিল্পস্থাপন প্রক্রিয়া নিয়ে প্রশংসা করেন।

আইটিসি চেয়ারম্যান সঞ্জীব পুরি বলেন, “সাম্প্রতিক সময়ে আমি এই রাজ্যের একটা বড় পরিবর্তন দেখেছি। 'শিল্প বান্ধব' পরিবেশ তৈরি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই রাজ্যের কর্মসংস্কৃতি বেশ ভাল, দক্ষ শ্রমিকের প্রাচুর্য রয়েছে এখানে। এই রাজ্যে আমাদের সতেরোটি কারখানা রয়েছে। আরও একটি কারখানা আমরা খুলতে চলেছি।”

সিআইআই ও টিভিএস গ্রুপ কর্তা আর দীনেশ বলেন, “বাংলা শুধু পূর্ব ভারতের গেটওয়ে নয়, পাশ্ববর্তী দেশগুলোর গেটওয়ে অবশ্যই। পরিকাঠামো ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ হচ্ছে। এই রাজ্য সেটা করেও দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সেই কাজে অগ্রসর হচ্ছে।” আরপিজির সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “আমরা এই রাজ্যে বিনিয়োগ করে খুশি।  বাংলা বিনিয়োগের জন্য প্রস্তুত। প্লিজ এখানে আসুন, বিনিয়োগ করুন।”


```