
শেষ আপডেট: 3 January 2023 20:01
দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরার (Tripura) প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে মঙ্গলবার বেশি রাতে। বিজেপির (BJP) অভিযোগ, সিপিএমের লোকজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।
পাল্টা সিপিএম অভিযোগ করেছে, উদয়পুরের জামজুরিতে বিজেপির দুর্বৃত্তরা লাইন দিয়ে বেশ কয়েকটি দোকানে আগুন লাগায়। বিপ্লব বিরোধী গোষ্ঠীই এই কাজ করেছে।
বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর হয়েছে ওই এলাকায়। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। আগুন নেভাতে যেতে হয় দমকলকেও।
বিপ্লবের পৈতৃক বাড়িতে তেমন কেউ থাকেন না। আগরতলায় তাঁর সরকারি আবাসনেই থাকেন বৃদ্ধা মা। ফাঁকা টিনের বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
আগামী মাসেই ত্রিপুরায় বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে সব দিক থেকেই উত্তপ্ত উত্তর পূর্বের এই রাজ্যটির রাজনীতি। মঙ্গলবার রাতের ঘটনার পর বুধবার কী কী হয় সেটাই দেখার।.
চার বছর পরে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন নাগারত্না, থাকবেন মাত্র ৩৬ দিন!