Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শনিবার রাতে লালবাজারের কাছে বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলে উঠল পুরনো বহুতল

দ্য ওয়াল ব্যুরো: লালবাজারের (Lalbazar) কাছে একটি পুরনো বহুতলে (building) বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire)! ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে জোর আতঙ্ক ছড়াল ডালহৌসি চত্বরে। দীর্ঘক্ষণের চেষ্টায় শনিবার প্রায় মাঝরাতে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে দমকল।

শনিবার রাতে লালবাজারের কাছে বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলে উঠল পুরনো বহুতল

শেষ আপডেট: 12 March 2023 01:49

দ্য ওয়াল ব্যুরো: লালবাজারের (Lalbazar) কাছে একটি পুরনো বহুতলে (building) বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire)! ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে জোর আতঙ্ক ছড়াল ডালহৌসি চত্বরে। দীর্ঘক্ষণের চেষ্টায় শনিবার প্রায় মাঝরাতে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে দমকল।

সূত্রের খবর, শনিবার রাত ১০:০৫ মিনিট নাগাদ লালবাজারের কাছে ১৯, আরএন মুখার্জি রোডের একটি বহুতলে আগুন লাগে। জানা যায়, বহুতলটির তিনতলায় একটি অফিসে এই আগুন লেগেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে দমকলের ছ'টি ইঞ্জিন সেখানে পৌঁছয়। শুরু হয় আগুন নেভানোর কাজ।

দমকল সূত্রে খবর, যেহেতু পুরনো দিনের বহুতল, তাই আগুন লেগেছে যেখানে সেই মূল জায়গায় পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে। দীর্ঘক্ষণ পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা, মাঝরাতে সেটাও খতিয়ে দেখেছে দমকল কর্মীরা।

উল্লেখ্য, শনিবার রাতে যে অফিসটিতে আগুন লেগেছে সেটি কীসের, তা জানা যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি এখনও পর্যন্ত। গোটা বিষয়টির তদন্ত শুরু হয়েছে।

বাংলায় রোজ অ্যাডেনোভাইরাসে আক্রান্ত হচ্ছে ৫০০-র বেশি, টাস্ক ফোর্স গড়ল নবান্ন


```