Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

ভোররাতে উলুবেড়িয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঘুমের মধ্যেই দগ্ধ হয়ে মৃত্যু দম্পতি ও শিশুকন্যার

ভোররাতে উলুবেড়িয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঘুমের মধ্যেই দগ্ধ হয়ে মৃত্যু দম্পতি ও শিশুকন্যার

শেষ আপডেট: 15 October 2023 08:14

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ভোররাতে ভয়াবহ আগুন! পুড়ে রীতিমতো ছাই হয়ে গেল গোটা বাড়ি। ঘুমন্ত থাকা অবস্থাতেই আগুন ধরায় ভিতর থেকে তাড়াতাড়ি বেরিয়েও আসতে পারেননি বাড়ির লোকজন। ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে একবছরের শিশু সন্তান-সহ এক দম্পতির। রবিবার কাকভোরে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার পদ্মপুকুর এলাকায়৷ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনীও। কিন্তু সব শেষ! শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান করা হচ্ছে।

উলুবেড়িয়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পারিজাত পদ্মপুকুর এলাকার বাড়ির বাসিন্দা ছিলেন মোটে তিনজন। আগুন লেগে তিনজনেরই মৃত্যু হয়। তাঁদের নাম ইয়াসিন মল্লিক (৩৩), তাঁর স্ত্রী মইমা বেগম (২৫) এবং তাঁদের শিশুকন্যা হুমাইরা খাতুন (১)। আগুন নিয়ন্ত্রণে আনার পর পুলিশ ও দমকল কর্মীরা বাড়ির ভিতরে ঢুকতেই একটি ঘর থেকে তাঁদের দেহ উদ্ধার করে পুলিশ৷ কার্যত গোটা ঘর এই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে৷ ভিতরে থাকা আসবাবপত্র, ইলেকট্রনিক সরঞ্জাম-সহ যাবতীয় জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে।

পরে ওই তিনটি দেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ তবে এই অগ্নিকাণ্ড নিছকই দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে উলুবেড়িয়া থানার পুলিশ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, এ দিন ভোরে হঠাৎই ইয়াসিন মল্লিকের বাড়িতে আগুন জ্বলতে দেখেন তাঁরা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল এবং উলুবেড়িয়া থানায়। তবে বাড়ির গেট তালা বন্ধ থাকায় স্থানীয়দের পক্ষে ভিতরে ঢুকে দম্পতি ও শিশুকন্যাকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ দমকল যতক্ষণে এসে কাজ শুরু করেছে, ততক্ষণে সব শেষ৷


```