Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হলং বাংলো পুড়ে ছাই, ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল জলদাপাড়ায়

জলদাপাড়ার হলং বাংলোতে ভয়াবহ আগুন। হতাহতের কোনও খবর এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল তৈরি হয়েছে উত্তরবঙ্গে।

 হলং বাংলো পুড়ে ছাই, ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল জলদাপাড়ায়

দাউ দাউ করে আগুন জ্বলছে জলদাপাড়ার হলং বাংলোয়।

শেষ আপডেট: 18 June 2024 23:36

দ্য ওয়াল ব্যুরো: জলদাপাড়ার হলং বাংলোতে ভয়াবহ আগুন। হতাহতের কোনও খবর নেই। তবে ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল তৈরি হয়েছে উত্তরবঙ্গে।

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধেয় বিধ্বংসী আগুন লাগে হলং বাংলোতে। জানা যাচ্ছে, ভয়াবহ আগুনে কার্যত পুড়ে ছাই হয়ে গেছে বিলাসবহুল এই বন বাংলো। 

    পুড়ে যাওয়ার আগে হলং বাংলো। ফাইল ছবি। 

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর অত্যন্ত প্রিয় জায়গা ছিল এই হলং বাংলো। ফি-বারই গ্রীষ্মকালে কিছুদিন এখানে গিয়ে থাকতেন জ্যোতিবাবু। তারপর থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে এই বাংলো।

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের অধীনে রয়েছে এই বন বাংলো। জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে দিয়ে ৭-৮ কিমি রোমহর্ষক পথ অতিক্রম করে পৌঁছানো যায় হলংয়ে। যাতায়াতের পথে কখনও হাতি কখনও গণ্ডারের দেখা মিলবে। সেই সঙ্গে দু'দিকে সবুজের সমারোহ।

সূত্রের খবর, ফি-বারই বর্ষার কারণে ১৫ জুন থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এই বাংলা বন্ধ রাখা হয়। এখানে ৫টি ডাবল বেডের রুম ছিল। স্থানীয় সূত্রের খবর, সেগুলির সবকটি আগুনে ভস্মীভূত হয়েছে।

বন দফতরের এক কর্তার কথায়, "এখানকার নৈস্বর্গিক পরিবেশ মানুষকে বারে বারে হাতছানি দিয়ে টেনে আনে। খুব কাছ থেকে প্রকৃতিকে পর্যবেক্ষণ করার অন্যতম আদর্শ জায়গা এই হলং। প্রকৃতির স্বর্গরাজ্য বললেও অত্যুক্তি হয় না।"

হলং আরও একটি কারণে পর্যটকদের কাছে আকর্ষণীয়। তা হল এখান থেকে সহজেই জলদাপাড়া এলিফ্যান্ট সাফারি করা যায়। শিলিগুড়ি থেকে ১৩৫ কিমি দূরে অবস্থিত এই হলং বাংলোয় ফি-বারই পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্বভাবতই এহেন প্রকৃতির স্বর্গরাজ্যে আগুন লাগার খবরে হতাশ পর্যটকরা।

কী কারণে কিংবা কীভাবে আগুন লাগল তা অবশ্য স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছেন দফতরের পদস্থ কর্তারা।


```