
নিজস্ব ছবি
শেষ আপডেট: 21 April 2025 17:30
দ্য ওয়াল ব্যুরো: ডোমজুড়ের উত্তর ঝাপরদর এলাকায় ওএনজিসির কারখানায় বিধ্বংসী আগুন। গলগল করে বের হচ্ছে কালো ধোঁয়া। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন।
সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই কারখানায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেন। একে একে ১৫টি ইঞ্জিন এসে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পাঁচ হাজার বর্গফুট এলাকা ধরে জ্বলছে আগুন।
কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কারখানার ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তাও বোঝা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে এলে তবেই বাকিটা বোঝা সম্ভব।
এদিন সকালে পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি কাপড়ের গুদামে আগুন লাগে। ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় দু'জনের।