Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হাওড়ার তেলের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন

হাওড়ার তেলের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন

শেষ আপডেট: 14 October 2023 11:19

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: মহালয়ার সাতসকালে হাওড়ার এক গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভোজ্য তেলের গুদামে আচমকাই আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল ৭টা নাগাদ ওই গুদামে আগুন লাগে। গুদামের ভেতর থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে বাইরেও। গুদামে যেহেতু ভোজ্য তেল প্রচুর পরিমাণে মজুত ছিল, তাই আগুন দ্রুত ছড়ায়।

প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। সময় যত গড়িয়েছে আগুনের তেজ তত বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে দমকলের ইঞ্জিনও। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

মাস কয়েক আগেই এই হাওড়ার মঙ্গলাহাটে ভয়াবহ আগুন লেগেছিল। পুড়ে ছাই হয়েছে একাধিক দোকান। পুজোর আগে বড়সড় ক্ষতির মুখে পড়ে মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। কীভাবে আগুন লাগল, তার তদন্তভার সিআইডিকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে ফের হাওড়ায় ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা।


```