Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেবকে তলব করল ইডি, ২১ তারিখ দিল্লিতে হাজিরার নির্দেশ

সাংসদ অভিনেতা দেবকে তলব করল ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তলব করা হল তাঁকে। ২১ ফেব্রুয়ারি দিল্লিতে দেখা করতে বলা হয়েছে দেবকে। সমস্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে তাঁকে।

দেবকে তলব করল ইডি, ২১ তারিখ দিল্লিতে হাজিরার নির্দেশ

শেষ আপডেট: 15 February 2024 14:42

দ্য ওয়াল ব্যুরো: সাংসদ অভিনেতা দেবকে তলব করল ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তলব করা হল তাঁকে। ২১ ফেব্রুয়ারি দিল্লিতে দেখা করতে বলা হয়েছে দেবকে। সমস্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে তাঁকে।

দেব ফের লোকসভায় তৃণমূলের প্রার্থী হবেন কি না তা নিয়ে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। দেবের মন্তব্যেই জোরদার হয়েছিল এই জল্পনা। কয়েক দিনের ডামাডোল পর্ব মোটের উপর মেটে শনিবার বিকেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন দেব। সেখান থেকে বেরিয়ে সোজা যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বৈঠক থেকে বেরিয়ে দেব বলেছিলেন, তিনি রাজনীতিকে ছাড়লেও রাজনীতি তাঁকে ছাড়বে না। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে নিয়েই হেলিকপ্টারে পাণ্ডুয়া যান। সেখানে প্রকাশ্য মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দেবের কথা মেনেই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করছেন। 

এদিকে তৃণমূলের টিকিটে ফের লোকসভা নির্বাচনের প্রার্থী হতে তিনি রাজি, দেবের তরফে এমন ইঙ্গিত মিলতেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছিল রবিবার। ওইদিন সন্ধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সন্দেশখালির প্রতিবাদীদের সমর্থনে মিছিল শেষে সাংবাদিকরা দেবকে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ইডি আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি।’ 

চারদিনের মধ্যেই ইডির নোটিস পেলেন দেব। এ ব্যাপারে দ্য ওয়াল থেকে ফোন ও মেসেজ করা হলেও দেবের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলে তা আপডেট করা হবে।


```