Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ধর্ষকদের গুলি করে মারা উচিত'! জয়নগর কাণ্ডে দেবের গলায় অভিষেকের সুর

স্পষ্ট বললেন, মানুষের মনে ভয় না ঢুকলে এই জিনিস কোনও দিন বন্ধ হওয়ার নয়।

'ধর্ষকদের গুলি করে মারা উচিত'! জয়নগর কাণ্ডে দেবের গলায় অভিষেকের সুর

দেব

শেষ আপডেট: 5 October 2024 23:20

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনায় প্রতিবাদ করে ধর্ষকদের ফাঁসির দাবি তুলেছিলেন অভিনেতা-তৃণমূল সাংসদ দেব। এবার জয়নগরের নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় এনকাউন্টারের নিদান দিলেন তিনি! স্পষ্ট বললেন, মানুষের মনে ভয় না ঢুকলে এই জিনিস কোনও দিন বন্ধ হওয়ার নয়। তাই ধর্ষণ প্রমাণ হলে অভিযুক্তকে গুলি করে মারা উচিত। আরজি করের ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় ধর্ষকদের এনকাউন্টার করার কথা শোনা গেছিল এর আগে। সেই একই সুর এবার দেবের মুখে।

জয়নগরের মহিষমারি এলাকায় একটি জলাভূমি থেকে ন’বছরের বালিকার দেহ উদ্ধার হয়েছে শনিবার। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। অভিযুক্তর সাত দিনের পুলিশি হেফাজত হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, সে খুনের কথা স্বীকার করলেও ধর্ষণের কথা স্বীকার করছে না। মৃতদেহের ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত স্পষ্ট বলা যাবে না যে, এটা ধর্ষণ-খুনের ঘটনা কিনা। 

এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয় জয়নগর এলাকা। তার আঁচ ছড়িয়ে পড়ে কলকাতাতেও। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেব বলেন, ধর্ষকদের গুলি করে মেরে ফেলা উচিত। সাধারণ মানুষের করের টাকা খরচ করে দোষীদের বাঁচিয়ে রেখে কার কী লাভ, প্রশ্ন তোলেন তিনি। যদিও দেব এও বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে তাঁর এই কথা বলা শোভা পায় না ঠিকই, কিন্তু মানুষের মধ্যে ভয় না ঢোকালে এই অপরাধ কোনও থামানো যাবে না। 

দেব কার্যত গোটা সিস্টেমকে নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, ''আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অনেক ভাল। কিন্তু তা-ও আমারা মা-বোনেদের বাঁচাতে পারছি না! তাই এমন আইন আনতে হবে যাতে মানুষের মধ্যে ভয় থাকে।'' প্রসঙ্গত এর আগে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়ে দেবের বক্তব্য ছিল, 'ধর্ষকদের ক্যাপিটাল পানিসমেন্ট দেওয়া এখনই শুরু করতে হবে!' 

তৃণমূল সাংসদের স্পষ্ট মত, যতদিন না মানুষের ভয় হবে, যতদিন না মানুষ ভয় পাবে, ততদিন এই ধর্ষণ চলতে থাকবে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে নাগাল্যান্ড, মণিপুর, কোথাও ধর্ষণ করতে গেলে যেন ভয় লাগে তার ব্যবস্থাই করতে হবে।  এমনই বার্তা দিয়েছিলেন তিনি। 


```