Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও বালি-মাটি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে: জীবনকৃষ্ণ সাহা

সম্প্রতি নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ভারী যানবাহন চলাচলের ফলে পথশ্রী প্রকল্পে গ্রামাঞ্চলে তৈরি করা রাস্তা ভেঙে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও বালি-মাটি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে: জীবনকৃষ্ণ সাহা

জীবনকৃষ্ণ সাহা।

শেষ আপডেট: 17 December 2024 20:46

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় জেলে ছিলেন তিনি। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরেছেন। মুর্শিদাবাদের বড়ঞার সেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবার সোচ্চার হলেন এলাকার জমি ও বালি মাফিয়াদের বিরুদ্ধে।

সম্প্রতি নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ভারী যানবাহন চলাচলের ফলে পথশ্রী প্রকল্পে গ্রামাঞ্চলে তৈরি করা রাস্তা ভেঙে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এমনকী নির্দেশ না মানলে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করে কঠোর পদক্ষেপের নির্দেশও দিয়েছিলেন।


এদিন সাংবাদিক বৈঠক থেকে ওই প্রসঙ্গ টেনে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও পরিস্থিতির কোনও বদল ঘটেনি। বড়ঞা বিধানসভার একাধিক এলাকায় বেআইনিভাবে জমি ও বালি কাটা হচ্ছে। মাফিয়াদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ।

তিনি বলেন, "এ ব্যাপারে নবান্নে চিঠিও পাঠিয়েছিলাম। সেখান থেকে জবাবও এসেছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তারপরেও জমি ও বালি মাফিয়ারা চাষের জমি থেকে মাটি কেটে নিচ্ছেন। বিধায়ক হিসেবে কোনও কাজ করতে পারছি না।"

বিধায়কের অভিযোগ, দিঘির পাহাড় এলাকায় দেদার মাটিকাটা হচ্ছে। ব্লকের বিভিন্ন এলাকায় মৌরাক্ষী এবং কোন নদীতে দেদার ভাবে বালি পাচার চলছে, বিএলআরও এবং ওসি সব জেনেও চুপ রয়েছেন।

এ ব্যাপারে প্রশাসনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে প্রশাসনের ভূমিকা নিয়ে যেভাবে জমি ও বালি মাফিয়াদের বিরুদ্ধে তৃণমূল বিধায়ক সোচ্চার হয়েছেন তাতে শোরগোল নিয়ে হয়েছে এলাকার জনমানসেও।


```