Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খারাপ ফলেও বঙ্গ সিপিএমকে স্বস্তি দিল সীতারামের মূল্যায়ন, কী বলেছেন সাধারণ সম্পাদক

সেলিম জানান, বুধ ও বৃহস্পতিবার দলের রাজ্য কমিটির বৈঠকে ভোটের ফলাফল নিয়ে প্রাথমিক কথা হয়েছে।

খারাপ ফলেও বঙ্গ সিপিএমকে স্বস্তি দিল সীতারামের মূল্যায়ন, কী বলেছেন সাধারণ সম্পাদক

সীতারাম ইয়েচুরি ও মহম্মদ সেলিম

শেষ আপডেট: 20 June 2024 18:37

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৩, ২৪ ও ২৫ অগস্ট কল্যাণীতে সিপিএমের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন হবে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে দলের খারাপ ফলের কারণ সেখানেই চূড়ান্ত বিশ্লেষণ করবে পার্টি। তার আগে পার্টির সব স্তরে পর্যালোচনা করা হবে কেন কাঙ্খিত ফল হয়নি। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, দল পার্টির বাইরে থাকা সাধারণ মানুষ, দরদী, রাজনৈতিক পর্যবেক্ষক, বিশ্লেষক প্রমুখের বক্তব্য শুনবে। সেলিম জানান, বুধ ও বৃহস্পতিবার দলের রাজ্য কমিটির বৈঠকে ভোটের ফলাফল নিয়ে প্রাথমিক কথা হয়েছে।

রাজ্য কমিটির ওই বৈঠকে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি উপস্থিত ছিলেন। বাংলায় দলের ফলাফল সম্পর্কে সীতারামের বক্তব্য, বিস্তারিত বিশ্লেষণ রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনের পর বলা সম্ভব। তবে বাংলায় খারাপ ফলেও অনেক ইতিবাচক দিক আছে। এ রাজ্যে পার্টির প্রচার ভাল হয়েছে। দলে নতুন নেতৃত্ব তৈরি হয়েছে। বলা চলে বাংলায় নতুন পার্টি পেয়েছি। যা বাংলার জন্য, দেশের জন্যও ভাল।

রাজ্য কমিটির পর্যালোচনা নিয়ে সেলিম বলেন, আমরা শুধু তৃণমূল, বিজেপির বিরুদ্ধে লড়াই করে হারিনি, অর্থ ও পেশি শক্তির বিরুদ্ধেও আমাদের লড়তে হয়েছে। সেলিম অভিযোগ করেন, গণনাতেও ব্যাপক কারচুপি হয়েছে।


```