Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গণধর্ষিত হওয়ার 'অপরাধে' কিশোরীকে ভর্তি নিল না দেরাদুনের স্কুল

দ্য ওয়াল ব্যুরো: স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, ভর্তি নেওয়া হবে না ১৬ বছরের এক কিশোরীকে। তার 'অপরাধ' অগাস্ট মাসে তার পুরনো স্কুলে, স্কুলেরই চার জন ছাত্রের দ্বারা গণধর্ষিত হয়েছিল। এই কারণ দেখিয়ে দেরাদুনের একটি স্কুল স্পষ্ট জানিয়ে দিল, ‘ধর্ষিত

গণধর্ষিত হওয়ার 'অপরাধে' কিশোরীকে ভর্তি নিল না দেরাদুনের স্কুল

শেষ আপডেট: 19 October 2018 08:46

দ্য ওয়াল ব্যুরো: স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, ভর্তি নেওয়া হবে না ১৬ বছরের এক কিশোরীকে। তার 'অপরাধ' অগাস্ট মাসে তার পুরনো স্কুলে, স্কুলেরই চার জন ছাত্রের দ্বারা গণধর্ষিত হয়েছিল। এই কারণ দেখিয়ে দেরাদুনের একটি স্কুল স্পষ্ট জানিয়ে দিল, ‘ধর্ষিতাকে ভর্তি নেওয়া যাবে না’। গত আগস্ট মাসে ওই কিশোরী দেরাদুন শহরতলির এক বোর্ডিং স্কুলে গণ ধর্ষিত হয়েছে বলে অভিযোগ ওঠে। তার পরেই স্কুল ছাড়ে সে। গত মাসের শেষ সপ্তাহ থেকেই শহরের নানা সিবিএসই স্কুলে ওই ষোড়শীকে ভর্তি করার জন্য চেষ্টা করছেন তার অভিভাবকেরা। অধিকাংশ স্কুলই ভর্তি নিতে অস্বীকার করেছে। তার মধ্যে একটি স্কুল ভর্তি না করার কারণ হিসেবে স্পষ্ট জানিয়ে দেয়, তারা ধর্ষিতাকে ভর্তি নিতে পারবে না। ষোড়শীর আইনজীবী অরুণা চৌহান জানিয়েছেন শেষমেশ বহু চেষ্টার পরে দেরাদুনের অন্য এক স্কুলে ভর্তি হয়েছে ওই কিশোরী। ধর্ষণের শিকার হওয়ার কারণে ছাত্রীকে ভর্তি নিতে অস্বীকার করা স্কুলের বিরুদ্ধে দেরাদুন পুলিশে মেইল করে অভিযোগ জানিয়েছেন অরুণা চৌহান। পুলিশ জানিয়েছে, ছাত্রীটি পড়াশোনায় দুর্বল, তাই অনেক স্কুল ভর্তি নিতে চায়নি। কিন্তু ধর্ষিতা হওয়ার কারণে যদি ভর্তি নিতে অস্বীকার করা হয়, তবে তার তদন্ত হবে। অন্য দিকে, ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর গত মাসে অভিযুক্ত চার ছাত্রকে হরিদ্বারের নাবালক সংশোধনাগারে পাঠানো হয়েছে। স্কুলের প্রশাসনিক বিভাগের পাঁচ কর্মী এবং ধর্ষণের দায়ে অভিযুক্ত এক সাবালক ছাত্রকে গ্রেফতারও করা হয়েছে। সূত্রের খবর, সিবিএসই স্বীকৃত স্কুলের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ওই স্কুলকে।

```