Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দাম্পত্যে যৌনতায় ধারাবাহিক অনীহা মানসিক নির্যাতনের সমান, পর্যবেক্ষণে বলল কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বিচ্ছেদের একটি খোরপোশ সংক্রান্ত মামলায় তাৎপর্যপূর্ন পর্যবেক্ষণ রাখল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad HC)। বিচারপতি সুনীত কুমার ও বিচারপতি রাজেন্দ্র কুমারের বেঞ্চ স্পষ্ট বলেছে, দাম্পত্যে কোনও স্ত্রী বা স্বামী যদি কেউ এক

দাম্পত্যে যৌনতায় ধারাবাহিক অনীহা মানসিক নির্যাতনের সমান, পর্যবেক্ষণে বলল কোর্ট

শেষ আপডেট: 25 May 2023 14:05

দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বিচ্ছেদের একটি খোরপোশ সংক্রান্ত মামলায় তাৎপর্যপূর্ন পর্যবেক্ষণ রাখল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad HC)। বিচারপতি সুনীত কুমার ও বিচারপতি রাজেন্দ্র কুমারের বেঞ্চ স্পষ্ট বলেছে, দাম্পত্যে কোনও স্ত্রী বা স্বামী যদি কেউ একজন অন্যজনের সঙ্গে ধারাবাহিকভাবে যৌনতায় অনীহা দেখান (Denying sex to spouse), শারীরিক সম্পর্কে লিপ্ত হতে অস্বীকার করেন তাহলে তা মানসিক নির্যাতনের সমান (mental cruelty)।

মামলাটির বিষয় কী?

যে মামলায় এই পর্যবেক্ষণ রেখেছে এলাহাবাদ হাইকোর্টের বেঞ্চ তা অনেক পুরনো। এই দম্পতির বিয়ে হয়েছিল ১৯৭৯ সালে। কিন্তু কয়েক বছর পরে স্ত্রী স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যান। স্বামীর দাবি, বহুবার বুঝিয়েও স্ত্রীকে ফেরাতে পারেননি।

এরপর শেষপর্যন্ত ১৯৯৪ সালে তাঁদের ডিভোর্স হয়। সেই সময়ে আদালত ডিভোর্স মামলায় নির্দেশ দিয়েছিল, স্ত্রীর হাতে প্রতি মাসে ২২ হাজার টাকা করে দিতে হবে স্বামীকে।

বিবাহ বিচ্ছেদের পর স্বামী ফের একটি বিয়ে করেন। তারপর ওই খোরপোশের মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান। ডিভোর্সের মূল মামলাটি হয়েছিল এলাহাবাদের একটি পারিবারিক আদালতে।

স্বামীর তরফে আদালতে বলা হয়, স্ত্রী যৌনতায় রাজি হতেন না। দিনের পর দিন সেটাই দস্তুর হয়ে উঠেছিল। বিয়ের পর সাকুল্যে তাঁরা বার চারেক শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন বলে দাবি করেন আদালতে। সমস্তটা শুনে মনস্তাত্বিক বিষয়ের কথা উল্লেখ করে আদালত।

দুই বিচারপতির বেঞ্চ বলে, দাম্পত্য মানে কেবল শারীরিক সম্পর্ক নয়। আবার শারীরিক ব্যতিরেকে সুস্থ দাম্পত্য হয় না। সেদিক থেকে ধারাবাহিকভাবে স্বামী বা স্ত্রী যদি তাঁর বিপরীতে থাকা সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যৌনতায় অনীহা দেখান তাহলে তা ভয়ঙ্কর। যিনি এই অনীহা দেখাচ্ছেন, তাঁর উল্টোদিকের মানুষটির কাছে তা মানসিক নির্যাতনের সমান।

ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ, আগাম জামিন দিল হাইকোর্ট


```