Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আমেরিকার মধ্যবর্তী নির্বাচন, হারানো জায়গা ফিরে পেল ডেমোক্র্যাটরা

দ্য ওয়াল ব্যুরো : বড়সড় ধাক্কা। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল প্রমাণ করল, ২০২০-র প্রেসিডেন্ট  নির্বাচনে  অগ্নি পরীক্ষার মুখে  ট্রাম্প । রিপাবলিকানদের হারিয়ে দিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস দখলে নিল ডেমোক্র্যাটর

আমেরিকার মধ্যবর্তী নির্বাচন, হারানো জায়গা ফিরে পেল ডেমোক্র্যাটরা

শেষ আপডেট: 7 November 2018 12:15

দ্য ওয়াল ব্যুরো বড়সড় ধাক্কা। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল প্রমাণ করল, ২০২০-র প্রেসিডেন্ট  নির্বাচনে  অগ্নি পরীক্ষার মুখে  ট্রাম্প । রিপাবলিকানদের হারিয়ে দিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস দখলে নিল ডেমোক্র্যাটরা।  ডেমোক্র্যাটদের এভাবে ফিরে আসায় চিন্তায় রিপাবলিকানরা। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি আসনের ২১৯টি ডেমোক্র্যাটদের দখলে, ১৯৩ রিপাবলিকানদের। ছবিটা বেশ পরিষ্কার, ৫০ শতাংশ ভোট পেয়ে হাউজ অব রিপ্রেজেন্টিভস ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে।  প্রায় ৭ শতাংশ ভোটের ব্যবধান থাকায় মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ হাতছাড়া রিপাবলিকানদের। নজির!! রিফিউজি ক্যাম্পের দুই মুসলিম মহিলা এ বার ইউএস কংগ্রেসে অবশ্য়, মার্কিন সেনেট রিপাবলিকানদের দখলেই রয়েছে। ৫১ শতাংশ ভোট পেয়ে সেনেটে রিপাবলিকানরাই।  আমেরিকায় পরবর্তী  প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ সালে। ২০১৬ সালে বিপুল ভোট পেয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক ২ বছরের মধ্যেই ভোট ছবির উলটপুরান। তাই, মধ্যবর্তী নির্বাচনে সেনেট রিপাবলিকানদের দখলে থাকলেও, ২০২০-র জন্য তা পরিপূরক নয় বলে মনে করা হচ্ছে। এদিকে, নিম্নকক্ষ জিতে আত্মবিশ্বাসী ডেমোক্রেটিক পার্টি। মেক্সিকোয় দেওয়াল তোলা, উদ্বাস্তু বিরোধী নীতি নিয়ে বার বার ডেমোক্র্য়াটদের সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। জানা যাচ্ছে, এবার ট্রাম্পের বেশ কয়েকটি নীতির বিরুদ্ধে আইনি পথে সরব হবে ডেমোক্র্যাটস। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন   

```