Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মার্কিন সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতেই থাকছে, আভাস প্রাথমিক ফলাফলে

দ্য ওয়াল ব্যুরো: মধ্যবর্তী নির্বাচনের ফলাফল অনুযায়ী মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের (US Senate) দখল ডেমোক্র্যাটদের (Democrats) হাতেই থাকছে। এ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী সেনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা পেয়েছে যথাক্রমে ৫০ ও ৪৯ আসন।

মার্কিন সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতেই থাকছে, আভাস প্রাথমিক ফলাফলে

শেষ আপডেট: 13 November 2022 06:59

দ্য ওয়াল ব্যুরো: মধ্যবর্তী নির্বাচনের ফলাফল অনুযায়ী মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের (US Senate) দখল ডেমোক্র্যাটদের (Democrats) হাতেই থাকছে। এ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী সেনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা পেয়েছে যথাক্রমে ৫০ ও ৪৯ আসন। ১০০ আসনের সেনেটের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ৫১টি আসনের। ৬ ডিসেম্বর জর্জিয়ায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে। তাতে দুই শিবিরের আসন সংখ্যা সমান হলেও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোটে সেনেট নিয়ন্ত্রণ করবে ডেমোক্রেটরাই।

গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের জন্য নেভাদায় ভোট নেওয়া হয়। প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) ডেমোক্রেট দল সেখানে জয় পেয়েছে। ডেমোক্রেটিক সেনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাটল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। এ জয়ের সুবাদেই সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেটরা।

নিম্নকক্ষে যদিও এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। ৪৩৫ আসনের মধ্যে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার ২১৮টি আসন। রিপাবলিকানরা এখনও পর্যন্ত পেয়েছে ২১১টি আসন। ২০৩টি আসন পেয়েছে ডেমোক্রেটরা।

মধ্যবর্তী নির্বাচনের সুবাদে রিপাবলিকানরা এগিয়ে যাবে বলে মনে করা হয়েছিল। ভোটের ফল বলছে, লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। রিপাবলিকানরা নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে বাইডেন প্রশাসন চাপে পড়বে সন্দেহ নেই।

মোদীরাজ্যে প্রচারে ঝাঁপাচ্ছে গান্ধী পরিবার, ১৫ দিনে ২৫ মেগা র‍্যালির পরিকল্পনা খাড়্গের


```