Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

দক্ষিণ-পূর্ব এশিয়াকে দ্রুত গ্রাস করছে করোনার ডেল্টা ভ্যারিয়ান্ট, বাড়ছে মৃত্যুর সংখ্যা

দ্য ওয়াল ব্যুরো : দ্রুত ছড়াচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়ান্ট। তার ওপর টিকাকরণের গতি ধীর। এই দু’টি কারণে ক্রমশ কোভিড অতিমহামারীর হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়া। ওই অঞ্চলের জনসংখ্যা আমেরিকার দ্বিগুণ। সেখানে গত এক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধি পেয়ে

দক্ষিণ-পূর্ব এশিয়াকে দ্রুত গ্রাস করছে করোনার ডেল্টা ভ্যারিয়ান্ট, বাড়ছে মৃত্যুর সংখ্যা

শেষ আপডেট: 16 July 2021 09:11

দ্য ওয়াল ব্যুরো : দ্রুত ছড়াচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়ান্ট। তার ওপর টিকাকরণের গতি ধীর। এই দু’টি কারণে ক্রমশ কোভিড অতিমহামারীর হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়া। ওই অঞ্চলের জনসংখ্যা আমেরিকার দ্বিগুণ। সেখানে গত এক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৪১ শতাংশ। ওই সময়ে আক্রান্ত হয়েছেন প্রায় ৫ লক্ষ মানুষ। ল্যাটিন আমেরিকা কিংবা ভারতে একসময় যে হারে করোনা ছড়িয়েছিল, তাকে এখন ছাড়িয়ে গিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংক্রমণের হার। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের পাওয়া তথ্য বিশ্লেষণ করে ব্লুমবার্গ জানিয়েছে, গত এক সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে ৩৯ শতাংশ। ওই অঞ্চলে ভ্যাকসিন নিয়েছেন মাত্র নয় শতাংশ মানুষ। পশ্চিম ইউরোপ ও আমেরিকায় ইতিমধ্যে জনসংখ্যার অর্ধেকই টিকা নিয়েছেন। একমাত্র আফ্রিকা ও মধ্য এশিয়ায় টিকাকরণের হার দক্ষিণ-পূর্ব এশিয়ার চেয়ে কম। উন্নত দুনিয়ায় এখন বেশিরভাগ ব্যবসা চালু হয়েছে। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ায় যদি ফের নিষেধাজ্ঞা জারি হয়, সামগ্রিকভাবে আন্তর্জাতিক অর্থনীতিতে তার প্রভাব পড়বে। এর আগে জানা যায়, এশিয়ায় করোনার নতুন এপিসেন্টার হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। গত মঙ্গলবার ইন্দোনেশিয়ায় ৪৭ হাজার ৮৯৯ জন করোনায় আক্রান্ত হন। আক্রান্তের সংখ্যার বিচারে তা রেকর্ড। মাত্র একমাস আগেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজারের আশপাশে। পর্যবেক্ষকদের আশঙ্কা, যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে শীঘ্রই হাসপাতালে বেডের অভাব দেখা দেবে। অভাব হবে অক্সিজেনেরও। গত সাতদিন ধরে ইন্দোনেশিয়ায় দৈনিক গড় মৃত্যুহার ৯০৭। মাত্র একমাস আগেও সেদেশে দৈনিক মৃত্যুহার ছিল ১৮১। ইন্দোনেশিয়ায় এখনও পর্যন্ত মোট জনসংখ্যার ১০ শতাংশকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ায় পজিটিভ কোভিড টেস্ট রেট ২৭ শতাংশ। ভারতে ওই রেট মাত্র দুই শতাংশ। ইন্দোনেশিয়ায় পজিটিভিটি রেট বেশি হওয়ার অর্থ, সরকার কেবল অত্যন্ত অসুস্থ ব্যক্তিদেরই টেস্ট করছে। তার মানে অনেক কোভিড রোগীরই সন্ধান পাওয়া যাচ্ছে না। জাভা ও পর্যটন কেন্দ্র বালিতে গত ৩ জুলাই নানা বিধিনিষেধ জারি করেছে সরকার। কিন্তু তাতেও ওই দুই জায়গায় ভিড় সেভাবে কমেনি। বুধবার হু-র প্রধান তেদ্রোস আদহানম ঘেব্রেইসাস বলেছেন, “দুর্ভাগ্যজনক ব্যাপার হল, আমরা এখন কোভিডের থার্ড ওয়েভের প্রাথমিক স্তরে রয়েছি।” তিনি জানান, এখনও পর্যন্ত ১১১ টি দেশে ডেল্টা ভ্যারিয়ান্টের অস্তিত্ব লক্ষ করা গিয়েছে। মনে হয়, শীঘ্রই বিশ্ব জুড়ে এই ভ্যারিয়ান্টই প্রধান হয়ে দাঁড়াবে। ১০ সপ্তাহ ধরে বিশ্ব জুড়ে কোভিডে মৃত্যু কমছিল। গত সপ্তাহে ফের বেড়েছে মৃত্যু।

```