Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

‘অতি বিপজ্জনক’ দিল্লির বাতাস, চড়চড়িয়ে বাড়ছে দূষণ, এয়ার কোয়ালিটি ইনডেক্স ছাড়াল ৪০০

দ্য ওয়াল ব্যুরো: দমবন্ধ পরিস্থিতি। চোখের সামনে ঝাপসা আকাশ। ধোঁয়াশায় ঢেকেছে চারদিক। দৃশ্যমানতা কমছে হুহু করে। গত সাতদিনে আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে দিল্লির দূষণ। প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বাতাসের গুণগত মানের সূচক (

‘অতি বিপজ্জনক’ দিল্লির বাতাস, চড়চড়িয়ে বাড়ছে দূষণ, এয়ার কোয়ালিটি ইনডেক্স ছাড়াল ৪০০

শেষ আপডেট: 11 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: দমবন্ধ পরিস্থিতি। চোখের সামনে ঝাপসা আকাশ। ধোঁয়াশায় ঢেকেছে চারদিক। দৃশ্যমানতা কমছে হুহু করে। গত সাতদিনে আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে দিল্লির দূষণ। প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বাতাসের গুণগত মানের সূচক (একিউআই-এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ৪০৭। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে একিউআই-ও, যা বিপজ্জনক থেকে অতি বিপজ্জনকের জায়গায় পৌঁছে গেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী, গত সাতদিনের মধ্যে আজ রেকর্ড জায়গায় পৌঁছে গেছে রাজধানীর দূষণ পরিস্থিতি। এন-৯৫ বা পি-১০০ মাস্ক ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করা হয়েছে বাসিন্দাদের। জাতীয় রাজধানী এলাকায় এ দিনের একিউআই ৪০৭। গাজিয়াবাদের পরিস্থিতি আরও ভয়ানক। সেখানে বাতাসের গুণগত মানের সূচক ৪৭০। গ্রেটার নয়ডায় একিউআই ৪২২, ফরিদাবাদে ৩৯৮, অশোক বিহারে ৪৪৬, আর কে পুরমে ৩৯৯, দিল্লি ইউনিভার্সিটি নর্থ ক্যাম্পাসে ৪৪৬। এনভায়রনমেন্ট কন্ট্রোল অথরিটি (ইপিসিএ)জানিয়েছে, দিওয়ালির পর থেকেই রাজধানীতে দূষণ সহনশীলতার মাত্রা ছাড়িয়েছে। আতসবাজির ধোঁয়া,পার্শ্ববর্তী দুই রাজ্য পঞ্জাব ও হরিয়ানায় শস্যের গোড়া পোড়ানো, গাড়ি ও কলকারখানার ধোঁয়ায় জেরবার দিল্লি ও তার সংলগ্ন এলাকা। এয়ার কোয়ালিটি মনিটর করার সরকারি সংগঠন SAFAR জানিয়েছে, বাতাসের গুণগত মানের সূচক বা একিউআই ৩০১-৪০০-র মধ্যে থাকলে তাকে বলে ‘ভেরি পুওর’ আর ৪০০ ছাড়িয়ে গেলে সেটাই হয়ে ওঠে  ‘সিভিয়ার’ বা অতি বিপজ্জনক। পরিসংখ্যান বলছে, এ বছর দূষণের মাত্রাটা অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি।

আরও পড়ুন: নাগাড়ে মর্টার শেল ছুড়ছে পাক সেনা, ভাঙছে বাড়িঘর, আতঙ্কে সীমান্তের একাধিক গ্রাম

দূষণে জেরবার দিল্লির লাগোয়া এলাকায় চাষের জমিতে খড় পোড়ানো নিয়ে একটি মামলা দায়ের করেছিল এনভায়রনমেন্ট কন্ট্রোল অথরিটি (ইপিসিএ)। গত মাসে সুপ্রিম কোর্টে দূষণ মামলার শুনানিতে হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ ও দিল্লি সরকারের প্রতিনিধিদের বিচারপতি অরুণ মিশ্র ও দীপক গুপ্তর বেঞ্চ জানায়, কোনও রাজ্য থেকে ফসলের গোড়া পোড়ানোর খবর পাওয়া গেলে সেই রাজ্যের মুখ্যসচিব থেকে যে গ্রামে তা পোড়ানো হচ্ছে তার পঞ্চায়েত প্রধান— সকলকেই জবাবদিহি করতে হবে। বেলাগাম দূষণে জেরবার দিল্লিবাসীকে কিছুটা স্বস্তি দিতে রাজধানীতে কয়েক বছর ধরেই চলছে গাড়ির জোড়-বিজোড় ফর্মুলা। দূষণ অত্যধিক মাত্রায় বেড়ে গেলে এক দিন জোড় সংখ্যার গাড়ি এবং পরের দিন বিজোড় সংখ্যার গাড়ি রাস্তায় নামার অনুমতি মেলে। কিন্তু সেই ফর্মুলায় যে বিশেষ কোনও লাভ হয়নি সেটাও স্পষ্ট করে জানিয়ে দেয় দেশের শীর্ষ আদালত। পঞ্জাব-হরিয়ানায় খড় পোড়ানোর বড় ভূমিকা রয়েছে দিল্লির দূষণে। সেটা বন্ধেও এ দিন কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

```