Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তারস্বরে ডিজে বাজছিল, প্রতিবাদ করতেই অন্তঃসত্ত্বাকে লক্ষ্য করে গুলি প্রতিবেশীর! তারপর...

দ্য ওয়াল ব্যুরো: পুজো হচ্ছিল বাড়িতে। সঙ্গে ডিজে বক্স (DJ music) লাগিয়ে চলছিল নাচ গান। কান ফাটানো আওয়াজে অসুস্থ বোধ করছিলেন প্রতিবেশী অন্তঃসত্ত্বা মহিলা। তাই ডিজে বন্ধ করার অনুরোধ করেছিলেন তিনি। এতেই বন্দুক বের করে তাঁকে লক্ষ্য করে গুলি

তারস্বরে ডিজে বাজছিল, প্রতিবাদ করতেই অন্তঃসত্ত্বাকে লক্ষ্য করে গুলি প্রতিবেশীর! তারপর...

শেষ আপডেট: 4 April 2023 07:09

দ্য ওয়াল ব্যুরো: পুজো হচ্ছিল বাড়িতে। সঙ্গে ডিজে বক্স (DJ music) লাগিয়ে চলছিল নাচ গান। কান ফাটানো আওয়াজে অসুস্থ বোধ করছিলেন প্রতিবেশী অন্তঃসত্ত্বা মহিলা। তাই ডিজে বন্ধ করার অনুরোধ করেছিলেন তিনি। এতেই বন্দুক বের করে তাঁকে লক্ষ্য করে গুলি চালাল প্রতিবেশী। আপাতত সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহিলা। তাঁর গর্ভপাত হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনাটি ঘটেছে দিল্লির সিসারপুর এলাকায়। মহিলার নাম রঞ্জু (Delhi Woman)। রঞ্জু ও তাঁর পরিবার আদতে বিহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে দিল্লিতে থাকেন তাঁরা। রঞ্জুর স্বামী একজন শ্রমিক হিসেবে কাজ করেন সেখানে। সিসারপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত পরিবারটি। দম্পতির আরও ৩ সন্তান রয়েছে।

সূত্রের খবর, রবিবার রঞ্জুদের পাশের বাড়িতে পুজো হচ্ছিল। সেই উপলক্ষ্যেই তীব্র আওয়াজে ডিজে বাজিয়ে চলছিল নাচ-গান। তাতে অসুস্থ বোধ করায় অন্তঃসত্ত্বা রঞ্জু বারান্দায় বেরিয়ে পাশের বাড়ির লোকজনকে গান বন্ধ রাখার অনুরোধ জানান।

এতেই রাগে অগ্নিশর্মা হয়ে সেই বাড়ির বাসিন্দা হরিশ নামে এক ব্যক্তি তার বন্ধু অমিতের পকেট থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে রঞ্জুকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। গুলি গিয়ে লাগে রঞ্জুর গলায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করে তাঁর গলা থেকে গুলি বের করা হয়। তবে তা সত্ত্বেও বাঁচানো যায়নি তাঁর গর্ভস্থ সন্তানকে।

ঘটনায় ইতিমধ্যেই হরিশ এবং তার বন্ধু অমিতকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, হরিশ ডেলিভারি বয় হিসেবে কাজ করে। অমিতের একটি মোবাইল সারানোর দোকান রয়েছে। দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩৪ এবং অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

মেক্সিকো থেকে গ্রেফতার দিল্লির ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার, ছিল কলকাতা যোগও


```