Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্বশুরকে চড় পুলিশ বৌমার! দায়ের হল অভিযোগ, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বৃদ্ধ শ্বশুরকে (father in law) পরপর চড় মারছেন এক মহিলা পুলিশকর্মী (woman police officer)। সঙ্গে তাঁর মা'ও। গোটা ঘটনাটি ধরা পড়ল সিসিটিভিতে। এরপর সেই ফুটেজ প্রকাশ্যে (viral video) আসতেই নিন্দার ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে

শ্বশুরকে চড় পুলিশ বৌমার! দায়ের হল অভিযোগ, দেখুন ভিডিও

শেষ আপডেট: 7 September 2022 15:18

দ্য ওয়াল ব্যুরো: বৃদ্ধ শ্বশুরকে (father in law) পরপর চড় মারছেন এক মহিলা পুলিশকর্মী (woman police officer)। সঙ্গে তাঁর মা'ও। গোটা ঘটনাটি ধরা পড়ল সিসিটিভিতে। এরপর সেই ফুটেজ প্রকাশ্যে (viral video) আসতেই নিন্দার ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। শুরু হয়েছে তদন্তও। ঘটনাটি ঘটেছে দিল্লিতে।

সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা পুলিশকর্মী তাঁর শ্বশুরকে সকলের সামনে বেধড়ক মারধর করছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তাঁর মা এবং অন্যান্য পুলিশ সদস্যরাও। ঘটনাটি ঘটেছে ওই মহিলার শ্বশুরবাড়িতে। দেখা যায়, অন্য পুলিশ কর্মীরা হস্তক্ষেপ করার আগেই ওই মহিলা পুলিশকর্মী এবং তাঁর মা, দু'জন মিলে সেই বৃদ্ধকে পরপর চড় মারছেন। এমন ঘটনার আগে পুলিশকর্মীদের সামনেই বৃদ্ধের সঙ্গে মহিলা ও তাঁর মায়ের তুমুল কথা কাটাকাটি হয়।

https://twitter.com/ANI/status/1566848080737370112?s=20&t=mW_6EldtKRYmg5RF3ufDyg

সূত্রের খবর, অভিযুক্ত মহিলা পুলিশকর্মী দিল্লির ডিফেন্স কলোনি থানায় কর্মরত। বর্তমানে তাঁর সঙ্গে শ্বশুরবাড়ির আইনি লড়াই চলছে। এমন সময় ওই মহিলা পুলিশকর্মী নিজের মা'কে নিয়ে শ্বশুরবাড়িতে এসে প্রথমে ঝগড়া করেন এবং তার পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর দিল্লি পুলিশ বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে। জানা গেছে, বয়স্ক মানুষকে মারা এবং হুমকির দায়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়। দিল্লি পুলিশ জানিয়েছে যে এই ঘটনায় আইপিসি ৩২৩/৪২৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

১০ কোটির বমি উত্তরপ্রদেশে!‌ বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ৪ পাচারকারী


```