Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্র্যাফিক জরিমানা থেকে বাঁচতে আত্মহত্যার হুমকি! অসহায় পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: ফোনে কথা বলতে বলতে স্কুটার চালাচ্ছিলেন তিনি। হেলমেটটাও ঠিক করে পরা ছিল না। তার উপরে ভাঙা ছিল নম্বরপ্লেট। এই অবস্থায় তাঁর পথ আটকায় দিল্লি পুলিশ। জরিমানা করা হবে বলে জানায়। কিন্তু তাই শুনেই নানা রকম বাহানা শুরু করেন তরুণী। শে

ট্র্যাফিক জরিমানা থেকে বাঁচতে আত্মহত্যার হুমকি! অসহায় পুলিশ

শেষ আপডেট: 16 September 2019 12:03

দ্য ওয়াল ব্যুরো: ফোনে কথা বলতে বলতে স্কুটার চালাচ্ছিলেন তিনি। হেলমেটটাও ঠিক করে পরা ছিল না। তার উপরে ভাঙা ছিল নম্বরপ্লেট। এই অবস্থায় তাঁর পথ আটকায় দিল্লি পুলিশ। জরিমানা করা হবে বলে জানায়। কিন্তু তাই শুনেই নানা রকম বাহানা শুরু করেন তরুণী। শেষমেশ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, তাঁকে বিনা জরিমানায় ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। নতুন ট্র্যাফিক আইন চালু হওয়ার পরে ইতিমধ্যেই খবরে এসেছে ২৫ হাজার থেকে শুরু করে আড়াই লক্ষ টাকা জরিমানার ঘটনা। কেউ জরিমানা দিতে অস্বীকার করেছেন, কেউ বা রেগে জ্বালিয়ে দিয়েছেন মোটরবাইক। কিন্তু জরিমানা দেবেন না বলে কেউ আত্মহত্যা করার হুমকি দিয়েছেন, এমনটা আগে হয়নি। সেটাই করলেন তরুণী। শনিবার দক্ষিণ দিল্লির কাশ্মীরি গেটের কাছে পুলিশ পথ আটকায় ওই তরুণীর। স্কুটারে করে অফিসে যাচ্ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, মোবাইলে কথা বলছিলেন তিনি। হেলমেটও ঠিক করে পরা ছিল না। এমনকী স্কুচারের নম্বরপ্লেটটাও ছিল ভাঙা। পথ আটকানো মাত্র চিৎকার করতে শুরু করেন তরুণী। তাতে কাজ না হওয়ায় কাকুতি-মিনতি করেন পুলিশের কাছে। তার পরেও চালান কাটতে থাকে পুলিশ। তখন কেঁদেই ফেলেন তরুণী। পুলিশকে জানান, তাঁর শরীর ভাল লাগছে না। কথা কাটাকাটি বাড়তে থাকে। এর মধ্যেই হঠাৎ নিজের হেলমেট ছুড়ে ফেলে দেন তরুণী। মাকে ফোন করে জানান গোটা ঘটনা। পুলিশকে জানান, কিছুতেই চালান নেবেন না তিনি। এর পরেও পুলিশ নিজের অবস্থানে অনড় থাকলে, আত্মহত্যা করা হুমকি দেন তিনি। তত ক্ষণে পথচলতিদের ভিড় জমে গেছে ঘটনাস্থলে। যেন লাইভ নাটক দেখছেন সবাই! ২০ মিনিট চলতে থাকে এই নাটক! শেষমেশ অতিষ্ঠ হয়ে তরুণীকে ছেড়ে দেয় পুলিশ।

```