Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুলিতে ঝাঁঝরা শরীর, রক্তাক্ত শার্ট, দুমড়ে মুচড়ে যাওয়া হাত-পা, দিল্লির হাসপাতাল যেন মৃত্যুপুরী

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বেলা সাড়ে ১২টা। কারদাম পুরীর কাছে রাস্তায় জ্বলছে সারি সারি টায়ার। দু’ধারে দাঁড়িয়ে থাকা কয়েকটা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এক গোষ্ঠী। মাঝে মধ্যেই শোনা যাচ্ছে গুলির কান ফাটানো আওয়াজ। রাস্তা পেরিয়ে দ্রুত বাড়ির পথ ধরে

গুলিতে ঝাঁঝরা শরীর, রক্তাক্ত শার্ট, দুমড়ে মুচড়ে যাওয়া হাত-পা, দিল্লির হাসপাতাল যেন মৃত্যুপুরী

শেষ আপডেট: 25 February 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বেলা সাড়ে ১২টা। কারদাম পুরীর কাছে রাস্তায় জ্বলছে সারি সারি টায়ার। দু’ধারে দাঁড়িয়ে থাকা কয়েকটা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এক গোষ্ঠী। মাঝে মধ্যেই শোনা যাচ্ছে গুলির কান ফাটানো আওয়াজ। রাস্তা পেরিয়ে দ্রুত বাড়ির পথ ধরেছিলেন মহম্মদ আসফাক। কিন্তু বাড়ি ফেরা হয়নি। রাস্তার মাঝেই তাঁকে ঘিরে ঘরে উন্মত্ত জনতা। কোন পক্ষের সমর্থনে জিজ্ঞাসা করতেই করতেই শুরু হয় বেদম মার। পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছয়, আসফাকের জ্ঞান নেই। সারা শরীর ভেসে যাচ্ছে রক্তে। মেরে ভেঙে দেওয়া হয়েছে হাত-পা। জিটিবি হাসপাতালে সোমবার থেকেই তিল ধারনের জায়গা নেই। রক্তাক্ত মানুষজনকে রাস্তা থেকে তুলে আনা হচ্ছে। জামাইয়ের এমন অবস্থার কথা শুনে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান বৃদ্ধ আফসার খান। বলেছেন, ‘‘মাত্র ২৮ বছর বয়স ছেলেটার। তিন বছরের একটা ছেলে ও চার বছরের মেয়ে রয়েছে। পরিবারের ওই রোজগেরে। এখন কে দেখবে ওদের।’’ হাসপাতাল থেকে আসফাকের দেহ নিয়ে যেতে এখন অপেক্ষারত বৃদ্ধ আফসার। জানিয়েছেন, পরিবারকে কিছু জানানো হয়নি। ছেলেটার ক্ষতবিক্ষত শরীরের দিকে তাকানো যাচ্ছে না। মেরে চামড়া ফাটিয়ে দিয়েছে, হাত-পা ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে। বাড়ি ফিরতেও ভয় পাচ্ছেন বৃদ্ধ। যদি হামলাকারীরা চড়াও হয় তাঁর পরিবারের উপরেও।

আরও পড়ুন: রতন লালকে ঘিরে ধরেছিল উন্মত্ত জনতা, এফোঁড় ওফোঁড় করে দিয়েছিল গুলি

বিক্ষোভের আগুন জ্বলছে রাজধানীতে। মৃত্যুসংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মঙ্গলবার রাত পর্যন্ত দিল্লিতে মৃতের সংখ্যা ছিল ১৩। বুধবার সকালে আসফাক-সহ আরও চারজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ দিন ভোর সাড়ে ৪টে থেকে নাগাদ নতুন করে পাথর ছোড়াছুড়ি শুরু হয় উত্তর-পূর্বের ব্রহ্মপুরী-মুস্তাফাবাদ এলাকায়। গোকুলপুরীতে একটি পুরনো জিনিসপত্রের দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ)সমর্থক সানি ঠাকুর। অস্ত্র নিয়ে রাস্তায় নামেননি। তবে চোখের সামনে গুলিবিদ্ধ একজনকে কাতরাতে দেখে হাসপাতালে তুলে এনেছেন। বলেছেন, ‘‘আহত মানুষটার ধর্ম জানি না। কোন পক্ষ সমর্থন করছে তাও জানি না। শুধু দেখলাম রক্তে ভেসে যাচ্ছে তাঁর শরীর। কযেকটা গুলি বিঁধে আছে কাঁধে, হাতে, পায়ে। তাই তুলে এনেছি।’’ জিটিবি হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন আফজল ও ইউসুফ। মুস্তাফাবাদের বাসিন্দা। মঙ্গলবার বিকেল থেকেই নতুন করে অশান্তি মাথাচাড়া দিয়েছে মুস্তাফাবাদে। কারাওয়াল নগরের জোহরিপুরের কাছেও দাঙ্গাকারীরা গাড়ি জ্বালিয়ে, পেট্রল-বোমা ছুঁড়ে অশান্তির আগুন জ্বালিয়েছে। ইউসুফ জানিয়েছেন, তাঁদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে সিএএ সমর্থক এক গোষ্ঠী। হাত-পা ভেঙে দেওয়া হয়। তারপর তাঁদের লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। জিটিবি হাসপাতালের বেডে ঠাঁই মেলেনি ২১ বছরের শাহরুখের। স্ট্রেচারেই শুইয়ে রাখা হয়েছে মঙ্গলবার বিকেল থেকে। একাধিক বুলেট ক্ষত শরীরে। কবির নগর এলাকার বাসিন্দা শাহরুখের পরিবার জানিয়েছে, বাড়ির কাছের দোকান থেকে দুধ কিনে ফিরছিল সে। বিক্ষোভকারীদের এলোপাথাড়ি গুলির মাঝে পড়ে যায়। মৌজপুরে গুলিবিদ্ধ হয়ে পুলিশের হেড কনস্টেবল রতন লালের মৃত্যুর পরে বিকেলে চাঁদবাগে ফুরকান আনসারি (৩২) নামে এক ব্যক্তি নিহত হন। রাতে গুরু তেগবাহাদুর হাসপাতালে মারা যান শাহিদ নামে এক যুবক। বাচ্চাদের জন্য খাবার আনতে গিয়ে পায়ে গুলি লেগে মৃত্যু হয় হস্তশিল্প ব্যবসায়ী ফুকরানের। বুধবার অবধি মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০। জখম অন্তত ২০০ জন। সোমবারের পর মঙ্গলবারও সারাদিন অশান্ত থাকে রাজধানী। উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় এদিন নতুন করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। ওই এলাকায় পুলিশ ও র‌্যাফ মোতায়েন করা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা, চাঁদবাগ, করওয়াল নগর এলাকায় দোকানপাট পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মৃতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তর-পূর্ব দিল্লির কিছু এলাকায় জারি করা হয় দেখামাত্র গুলি করার বা ‘শুট অ্যাট সাইট’-এর নির্দেশ।

```