
শেষ আপডেট: 8 March 2023 12:15
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে বুধবার পালিত হচ্ছে হোলি (Holi) এবং নারীদিবস। তবে হোলির আনন্দের মধ্যেই তাল কাটল দিল্লি বিশ্ববিদ্যালয়ে (Delhi University)। এই বিশ্ববিদ্যালয়ের রাজীব গান্ধী হস্টেলে রীতিমতো নোটিস (Notice) জারি করে বেরোতে বারণ করা হল ছাত্রীদের। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ছাত্রীরা (protest)।
গত ২ মার্চ দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাজীব গান্ধী ছাত্রী আবাসনে একটি নোটিস পাঠিয়ে বলা হয় ৮ মার্চ সন্ধে ৬টা পর্যন্ত কোনও আবাসিক বেরোতে পারবে না হস্টেলের বাইরে। পাশাপাশি, বাইরে থেকে কোনও অতিথি এসে দেখা করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই নোটিসে। তবে সন্ধে ৬টার পর থেকে এই নিষেধাজ্ঞা আর বলবৎ হবে না।
প্রত্যাশিতভাবেই এই নোটিসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন হস্টেলের আবাসিকরা। তাঁদের মতে এই ধরনের নোটিস কখনওই কাম্য নয়। এটি মানবাধিকার লঙ্ঘন হিসেবেও দেখছেন কেউ কেউ।
হস্টেলের ছাত্রীদের একাংশের কথায়, ‘আমরা আন্তর্জাতিক নারী দিবস পালনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু হস্টেলের গেট বন্ধ থাকায় বেরোতে পারিনি।’ এক ধাপ এগিয়ে আর এক ছাত্রীর মন্তব্য, ‘খাবার কিনতে বেরোলেও হোস্টেল কর্তৃপক্ষর নজরদারি চলতে থাকে ছাত্রীদের ওপর। পুরুষ আবাসনে কিন্তু এমন কোনও নিয়ম নেই।’
বিষয়টি নিয়ে রাজীব গান্ধী হোস্টেল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলা হলে তারা জানায় যে এই নোটিস প্রতি বছরই ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে দেওয়া হয় হোলির দিন। তাই এ নিয়ে অযথা আপত্তির কোনও কারণ নেই। তবে, সেকথা মানতে নারাজ ছাত্রীরা। এদিন বিকেলে তারা হোস্টেলের মূল গেটের সামনে স্লোগান দেয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।
কাশ্মীরে মহিলাদের উপর অত্যাচার চলছে, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের অভিযোগকে তুলোধোনা ভারতের