Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

দিল্লিতে ধৃত সেই জঙ্গিরা একজনকে টুকরো টুকরো করে কেটে ভিডিও বিদেশে পাঠিয়েছে

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে (Delhi) ধৃত সেই দুই খালিস্তানি জঙ্গি (terrorists) এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে কেটে হত্যা করেছে। সেই দৃশ্য ভিডিও (video) করে বিদেশে (abroad) এক ব্যক্তির কাছে পাঠিয়েছে তারা। দিল্লি পুলিশ জা

দিল্লিতে ধৃত সেই জঙ্গিরা একজনকে টুকরো টুকরো করে কেটে ভিডিও বিদেশে পাঠিয়েছে

শেষ আপডেট: 15 January 2023 06:06

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে (Delhi) ধৃত সেই দুই খালিস্তানি জঙ্গি (terrorists) এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে কেটে হত্যা করেছে। সেই দৃশ্য ভিডিও (video) করে বিদেশে (abroad) এক ব্যক্তির কাছে পাঠিয়েছে তারা।

দিল্লি পুলিশ জানতে পেরেছে, ভিডিও পাঠানো হয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এক এজেন্টকে।

তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। মৃতের দেহের কিছু অংশ দিল্লি পুলিশের স্পেশাল সেল উদ্ধার করেছে। নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়দের ডিএনএ-র সঙ্গে প্রয়োজনে দেহাংশের নমুনা পরীক্ষা করা হবে।

প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লির নিরাপত্তা বাড়ানো হয়েছে। চলছে তল্লাশি অভিযান। সেই অভিযানেই গত বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়ে দুই জঙ্গি জগজিৎ ওরফে জস্সা এবং নৌশাদ। পুলিশের বক্তব্য, ধৃতরা খালিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত।

তাদের জেরার পর অভিযান চালিয়ে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল শ্রদ্ধানন্দ কলোনির একটি বাড়িতে তল্লাশি চালায়। ধৃতরা ওই বাড়িতে ভাড়া থাকত। তল্লাশি চালিয়ে পুলিশ তাদের ঘর থেকে হ্যান্ড গ্রেনেড বাজেয়াপ্ত করে।

দুই জঙ্গিকে বৃহস্পতিবার দিল্লির জাহাঙ্গিরপুরী থেকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত জগজিৎ ওরফে জস্সা উত্তরাখণ্ডের বাসিন্দা। নৌশাদের বাড়ি জাহাঙ্গিরপুরীতে। তাদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন তথা ইউএপিএ-র ধারায় মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা কানাডানিবাসী খালিস্তানপন্থী জঙ্গি হর্ষদীপ ডালার নির্দেশ মতো চলে। ক’দিন আগেই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক হর্ষদীপকে সরকারিভাবে জঙ্গি ঘোষণা করে কালো তালিকাভুক্ত করেছে। ২০১৭ সাল থেকে সে কানাডার আশ্রয়ে আছে।

পুলিশের সন্দেহ, প্রজাতন্ত্র দিবসের আগে রাজধানীতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল ধৃতরা। পুলিশের চিন্তা বাড়িয়েছে জগজিতের সঙ্গে নৌশাদের যোগাযোগ। একটি ইসলামিক জঙ্গি সংগঠনের হয়ে কাজ করার অভিযোগে আগে গ্রেফতার হওয়া নৌশাদের সঙ্গে খালিস্তানপন্থীদের সম্পর্ক বিশদে খতিয়ে দেখছে পুলিশ।

দিল্লি পুলিশ জানিয়েছে, গতকাল ধৃতদের ভাড়া বাড়ি থেকে গ্রেনেড উদ্ধার করার সময় ঘরে রক্তের দাগ নজরে আসে। তখনই পুলিশের সন্দেহ হয়, ধৃতরা কোনও ব্যক্তিকে অপহরণ করে এনে খুন করে থাকতে পারে।

লাগাতার জেরা এবং মোবাইলের রেকর্ড ঘেঁটে পুলিশ খুন এবং খুনের দৃশ্য উদ্ধার করে। পুলিশের ধারণা, খুনের নির্দেশ বিদেশ থেকে এসেছিল। যে ব্যক্তির কাছে খুনের ভিডিও পাঠানো হয়েছে তার মেল ও মোবাইল নম্বর সূত্রে পুলিশ জেনেছে, তিনি আইএসআইয়ের এজেন্ট।

এই তথ্য থেকে পুলিশের অনুমান, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই ইসলামিক জঙ্গিগোষ্ঠীর পাশাপাশি খালিস্তানিদের মদত দিচ্ছে।

মাঝ আকাশে অসুস্থ যাত্রী, রক্তপাত! বিমান অবতরণের পরেই মৃত্যু


```