Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে রেকর্ড শীত! ১-এর ঘরে পারদ, কুয়াশায় ঢাকল উত্তর ভারত

দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড পারদ পতন দিল্লিতে (Delhi)। তাপমাত্রা নামতে নামতে রবিবার রাজধানীতে এসে দাঁড়াল ১.৯ ডিগ্রি সেন্টিগ্রেডে। যা এই মরশুমে সর্বনিম্ন। একইসঙ্গে কুয়াশাতেও (fog) ঢেকেছে বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি এমনই, যে বিমান (flights) চলাচল

দিল্লিতে রেকর্ড শীত! ১-এর ঘরে পারদ, কুয়াশায় ঢাকল উত্তর ভারত

শেষ আপডেট: 8 January 2023 05:23

দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড পারদ পতন দিল্লিতে (Delhi)। তাপমাত্রা নামতে নামতে রবিবার রাজধানীতে এসে দাঁড়াল ১.৯ ডিগ্রি সেন্টিগ্রেডে। যা এই মরশুমে সর্বনিম্ন। একইসঙ্গে কুয়াশাতেও (fog) ঢেকেছে বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি এমনই, যে বিমান (flights) চলাচলেও বড়সড় বিপত্তি ঘটেছে। তবে শুধু দিল্লিই নয়, উত্তর ভারতের একাধিক রাজ্য (পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা) আজ কুয়াশার চাদরে ঢাকা পড়েছে।

দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার জেরে দৃশ্যমানতা (low visibility) একেবারেই কম, যা বিমান চলাচলের জন্য অযোগ্য। একইসঙ্গে দিল্লির বাতাসের অবস্থাও খুব খারাপ। ফলত ২০টি বিমানের উড়ানে দেরি হয়েছে। সকাল ৬টা অবধি বিমান চলাচলও বন্ধই ছিল।

একনজরে দেখা যাক দিল্লির গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার তাপমাত্রা:

  • সফদরজংয়ে (১.৯)
  • পালাম (৫.২)
  • লোধি রোড (২.৮)
  • রিজ (২.২)
  • আয়ানগর (২.৬)

ঠান্ডার পাশাপাশি কুয়াশার জেরে দিল্লির এই এলাকাগুলি সহ বেশিরভাগ জায়গাতেই বাতাসের গুণমান খুবই খারাপ। জানা গেছে, শীতল আবহাওয়া এবং কুয়াশার কারণে অক্ষরধাম, মধ্য দিল্লি-সহ একাধিক এলাকায় দৃশ্যমানতা খুবই কম ছিল। আবহাওয়া দফতর ইতিমধ্যে দিল্লির পাশাপাশি একাধিক রাজ্যে কমলা সতর্কতা জারি করেছে।

সূত্রের খবর, রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লির সফদরজং এবং পালাম এলাকায় দৃশ্যমানতা ছিল ৫০ মিটার। উত্তরপ্রদেশের আগ্রা এবং পাঞ্জাবের ভাটিন্ডায় সেটা নেমে হয়েছিল শূন্য। এছাড়াও, পাঞ্জাবের অমৃতসর, পাতিয়ালা, আম্বালা সর্বোচ্চ দৃশ্যমানতা ছিল ২৫ মিটার।

শীতের ঝোড়ো ব্যাটিং চলবে, উত্তরে কুয়াশা, দক্ষিণে শৈত্যপ্রবাহ! বড় আপডেট আবহাওয়া দফতরের


```