Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ইঞ্জিনে! আমেরিকাগামী এয়ার ইন্ডিয়ার বিমানকে নামানো হল রাশিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: ফের বড়সড় বিপদ থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান। মাঝ আকাশেই বিমানের মধ্যে ইঞ্জিনের গরমিল ধরা পড়ে। তার ফলে সান ফ্রান্সিসকোগামী বিমানকে জরুরি অবতরণ করানো হল রাশিয়ায় (Delhi-San Francisco Air India flight diverted to R

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ইঞ্জিনে! আমেরিকাগামী এয়ার ইন্ডিয়ার বিমানকে নামানো হল রাশিয়ায়

শেষ আপডেট: 6 June 2023 14:41

দ্য ওয়াল ব্যুরো: ফের বড়সড় বিপদ থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান। মাঝ আকাশেই বিমানের মধ্যে ইঞ্জিনের গরমিল ধরা পড়ে। তার ফলে সান ফ্রান্সিসকোগামী বিমানকে জরুরি অবতরণ করানো হল রাশিয়ায় (Delhi-San Francisco Air India flight diverted to Russia)।

জানা গেছে, এদিন সকালে দিল্লি থেকে সান ফ্রান্সিসকোর দিকে রওনা দেয় এআই ১৭৩-এ বিমানটি। সেই বিমানে ছিলেন ২১৬ জন যাত্রী। কিন্তু মাঝ আকাশে আচমকাই বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। তৎক্ষনাৎ পাইলট পূর্ব রাশিয়ার মাগাদন বিমানবন্দরে নামার জন্য বার্তা পাঠান এয়ার ট্রাফিককে।

এয়ার ট্রাফিকের থেকে সবুজ সঙ্কেত মিলতেই ওই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানান, ২১৬ জন যাত্রীর ছাড়াও পাইলট, কো-পাইলট সহ আরও ১৬ জন বিমানকর্মী ছিলেন। সকলেই সুস্থ আছেন।

আরও জানা গেছে, সব যাত্রীকে পরে অন্য একটি বিমানে সান ফ্রান্সিসকোতে পাঠানো হয়েছে। সঠিক সময়ে যদি যান্ত্রিক ত্রুটি ধরা না যেত, তবে বড় বিপদ ঘটতে পারত।

যত কাণ্ড এয়ার ইন্ডিয়ায়! দিল্লিগামী বিমানে ক্রু সদস্যকে মারধর যাত্রীর, পরে গ্রেফতার


```